News Flash

  • Home
  • খেলা
  • বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে
Image

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

কলকাতা, ১০ জুন (হি. স.) :  বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকালের দিকে আকশ পরিষ্কার থাকলেও বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।দক্ষিনবঙ্গেও দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়, আগামিকালও দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়া হাওড়া, হুগলি, কলকাতার কয়েক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১২ তারিখে পশ্চিমে জেলা বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং ঝাড়গ্রামে ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। ১৩ তারিখ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় চলবে বৃষ্টি। ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা  ২৫ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top