News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, দিল্লি গেলেন তিন বিজেপি সাংসদ
Image

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর, দিল্লি গেলেন তিন বিজেপি সাংসদ

নয়াদিল্লি ও কলকাতা, ৯ জুন (হি.স.): দিল্লি-যাত্রার প্রথম দিন দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে। দিল্লি সফরের দ্বিতীয় দিন, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বুধবার বেলায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী।   বৈঠক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে জল্পনা রয়েছে।

এদিকে, বুধবার সকালে বিজেপি-র তিন সাংসদ হঠাৎই দিল্লি গেলেন। তাঁরা হলেন অর্জুন সিং, নিশীথ প্রামাণিক এবং সৌমিত্র খাঁ। কিন্তু কেন তাঁরা দিল্লি গেলেন, তা নিয়ে নানা প্রশ্ন বিজেপি-র অন্দরে। রাজ্যের নেতাদের মধ্যে কেউ কেউ বলছেন, দলকে জানিয়ে দিল্লি যেতে হবে, এমন কথা তো কোথাও বলা নেই। হতে পারে তাঁরা ব্যক্তিগত কোনও কাজে দিল্লি গিয়েছেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top