News Flash

  • Home
  • Uncategorized
  • এদেশে ব্যবসা করতে চাইলে ভারতের সংবিধান মানতে হবে সোশ্যাল সাইটগুলিকে : রবিশঙ্কর প্রসাদ
Image

এদেশে ব্যবসা করতে চাইলে ভারতের সংবিধান মানতে হবে সোশ্যাল সাইটগুলিকে : রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.) : সোশ্যাল সাইটগুলি ভারতে ব্যবসা করতে চায় তবে তাদের ভারতের সংবিধান মানতে হবে এবং তা মেনেই ব্যবসা করতে হবে। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নতুন গাইডলাইন  বা নির্দেশিকা নিয়ে এমনই মন্তব্য করলেন তথ্য ও প্রযুক্তি এবং আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । তিনি বলেন, এই নিয়মগুলি ব্যবহারকারীদের ক্ষেত্রে একটি রিহার্সাল মেকানিজম। সোশ্যাব মিডিয়া ও ব্যবহারকারীদের মধ্যে মধ্যস্থতা করা এবং একটি প্রতিকারের জন্য এগুলি গ্রহণ করা হয়েছে।


অভিযোগ উঠেছিল কেন্দ্রের নতুন  গাইডলাইনে সোশ্যায় মিডিয়ায় বাকস্বাধীনতা খর্ব করছে।  রবিবার সেই অভিযোগ উড়িয়ে দেশের তথ্য ও প্রযুক্তি এবং আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ স্পষ্ট জানিয়ে দেন যে, যদি সোশ্যাল সাইটগুলি ভারতে ব্যবসা করতে চায় তবে তাদের ভারতের সংবিধান মানতে হবে এবং তা মেনেই ব্যবসা করতে হবে। এদিন সেই অভিযোগ উড়িয়ে দেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, এই নির্দেশিকা সোশ্যাল মিডিয়ার ব্যবহারের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। কেউ কারোর সমালোচনা সোশ্যাল মিডিয়ায় করতেই পারে। তা হতেই পারে প্রধানমন্ত্রী বা প্রশাসনের সমালোচনা। কিন্তু অশালীন ভাষা প্রয়োগ কোনও ক্ষেত্রেই কাম্য নয়। তবে এরপর তিনি বলেন, যদি কোনও মা এসে অভিযোগ করেন তাঁর মেয়েকে সোশ্যাল মিডিয়ায় উত্ত্যক্ত করা হচ্ছে, তাহলে কী করা উচিত?


কেন্দ্রীয় মন্ত্রী এদিন আরও বলেন, এই নতুন নির্দেশিকায় সংস্থাগুলিকে চিফ কমপ্লায়েন্স অফিসার, নোডাল কনট্যাক্ট পার্সন এবং সর্বক্ষণের গ্রিভ্যান্স অফিসার নিয়োগ করতে বলা হয়েছে। যদি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কোনও মেসেজ আপত্তিকর হয় তবে তা কর্তৃপক্ষ চিহ্নিত করে দেবে। এরপর তা ৩৬ ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে মুছে ফেলতে হবে। মেসেজিং অ্যাপের ক্ষেত্রেও আনা হয়েছে নির্দেশিকা। এক্ষেত্রে কোনও অযাচিত মেসেজ যদি ভাইরাল হয়ে যায় তা প্রথম কে লিখেছে তা জানতে হবে। অর্থাৎ এক কথায় মেসেজ ট্রেসিংয় আনতে হবে। তবে এক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের উপর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেছেন, হিংসার বার্তার মূল অনুসন্ধান করাই তাঁদের উদ্দেশ্য।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top