News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ১,১৪,৪৬০, দৈনিক মৃত্যু নিয়ে উদ্বেগ থাকছেই
Image

দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ১,১৪,৪৬০, দৈনিক মৃত্যু নিয়ে উদ্বেগ থাকছেই

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.) : করোনার দ্বিতীয় ঢেউকে অনেকটাই সামলে নিয়েছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যায় ১,১৪,৪৬০।  মৃতের সংখ্যাও কমেছে অনেকটা। মারণ ভাইরাসের প্রকোপে প্রাণ গিয়েছে ২৬৭৭ জন দেশবাসীর। গত ২৪ ঘণ্টায় ১,৮৯,২৩২ জন করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২,৮৮,০৯,৩৩৯। মোট সুস্থতার সংখ্যা ২,৬৯,৮৪,৭৮১। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩,৪৬,৭৫৯। এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ১৪,৭৭,৭৯৯।


ভারতে বেশ কয়েক দিন ধরে লাগাতার কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ১ লক্ষ ২০ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন, যা ২ মাস পরে এতটা কমল।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ৬ জুন, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৮ লক্ষ ৯ হাজার ৩৩৯। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪৬ হাজার ৭৫৯ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ৫.৬২ শতাংশ।

Releated Posts

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top