News Flash

  • Home
  • Uncategorized
  • একাধিক বিধিনিষেধ মেনে শুরু হচ্ছে বলিপাড়ার শুটিং
Image

একাধিক বিধিনিষেধ মেনে শুরু হচ্ছে বলিপাড়ার শুটিং

মুম্বাই,  ৫ জুন (হি. স.) : করোনার প্রকোপ বৃদ্ধির কারণে মহারাষ্ট্রে জারি করা হয়েছিল লকডাউন। বাঁধা পড়েছিল বলিপাড়ার শুটিংয়ের ক্ষেত্রেও। এবার মহারাষ্ট্রে সংক্রমণ কম হওয়ার কারণে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। সোমবার থেকেই মহারাষ্ট্রে পাঁচ ধাপে আনলক প্রক্রিয়া শুরু হবে, এমনটাই জানানো হল রাজ্য সরকারের তরফে। একইসঙ্গে একাধিক বিধিনিষেধ মেনে শুরু হচ্ছে বলিপাড়ার শুটিং ।


শুটিং চলাকালীন মানতে হবে একাধিক বিধিনিষেধও। যেমন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহার করতে হবে।  বিকেল ৫ টার পর আর শুটিং করা যাবেনা। এমনকি যেই সকল জেলায় আক্রান্তের সংখ্যা কম সেই জায়গাগুলিতে ১০০ এবং ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই সকল জেলাগুলিতে সংক্রমণের পরিমাণ ৫ শতাংশের কম হবে ও হাসপাতালের অক্সিজেনযুক্ত শয্যা ২৫ শতাংশের কম ভর্তি থাকবে, সেই সব জেলাগুলি থেকে বিধিনিষেধ সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে। প্রথমবারে ১৮টি জেলায় শপিং মল, রেস্তরাঁ, সিনেমা হল, দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দ্বিতীয়বারে, আক্রান্তের হার পাঁচ শতাংশের কম হলেও অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর সংখ্যা ২৫ থেকে ৪০ শতাংশ, সেখানে কিছু বিধি নিষেধ প্রত্যাহার তুলে নেওয়া হবে। তৃতীয় স্তরে থাকবে সেই সব জেলা যেখানে আক্রান্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে এবং অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর সংখ্যা ৪০ শতাংশের উপরে, সেখানে কিছু বিধি নিষেধ প্রত্যাহার তুলে নেওয়া হবে।

পাশাপাশি, ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত কর্মীদের টিকাকরণের উদ্দেশ্যে সেখানে অভিনব পন্থা নিয়েছে দ্য প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। গোটা উদ্যোগে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেডারেশনও। গিল্ডের সহ সভাপতি মণীশ গোস্বামী সংবাদমাধ্যমকে  বলেছিলেন, “আমরা ৫ হাজার জনকে টিকা দেওয়ার চেষ্টা করছি। প্রতিটি টিকার দাম হাজার টাকা। সেই টাকা নিজেদের কর্মীর জন্য আলাদা আলাদা ভাবে প্রযোজনা সংস্থাগুলি বহন করছে।”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top