News Flash

  • Home
  • Uncategorized
  • দৈনিক সংক্ৰমণ ১.২০-লক্ষাধিক, ভারতে কোভিডে মৃত্যুর হার ১.২০ শতাংশ
Image

দৈনিক সংক্ৰমণ ১.২০-লক্ষাধিক, ভারতে কোভিডে মৃত্যুর হার ১.২০ শতাংশ

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): ভারতে একধাক্কায় অনেকটাই কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা অবশ্য ফের ৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন, এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৩,৩৮০ জন রোগীর। একইসঙ্গে শুক্রবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন। কোভিড টিকাকরণ সমানতালেই চলছে, ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ২২,৭৮,৬০,৩১৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
সক্রিয় রোগীর সংখ্যা আরও কমে গেল ভারত, বিগত ২৪ ঘন্টায় হ্রাস হয়েছে ৮০,৭৪৫। ৮০ হাজার ৭৪৫ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৫৫ হাজার ২৪৮-তে (৫.৪২ শতাংশ) পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩৮০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৪৪,০৮২ জন (১.২০ শতাংশ)।
সংক্রমণ বৃদ্ধির মধ্যে সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৬৭,৯৫,৫৪৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৩.৩৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২২ কোটি ৭৮ লক্ষ ৬০ হাজার ৩১৭ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩৬,৫০,০৮০ জনকে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top