ওয়াশিংটন, ৫ জুন (হি.স.): আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের প্রতি একটুও ‘নরম’ হল না ফেসবুক। বরং আরও কঠোর মনোভাব নিয়ে আগামী ২ বছরের জন্য ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। আগামী ২ বছরের জন্য নিষেধাজ্ঞা গত ৭ জানুয়ারি থেকে কার্যকর হবে। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। যদি ফেসবুকের মনে হয় জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি অনেকটাই হ্রাস পেয়েছে, তবেই ডোনাল্ড ট্রাম্পের উপরে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ফেসবুকের এই সিদ্ধান্তকে আমেরিকানদের প্রতি ‘অপমান’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।
চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল বিল্ডিংয়ে হিংসার প্রেক্ষিতে ফেসবুক, টুইটার-সহ সমস্ত সামাজিক মাধ্যম সাসপেন্ড অথবা বন্ধ করে দিয়েছিল ট্রাম্পের অ্যাকাউন্ট। উস্কানিমূলক মন্তব্যের জেরেই অ্যাকাউন্ট সাময়িক সাসপেন্ড করা হয়েছিল ট্রাম্পের। ৪ জুন (শুক্রবার) ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা চাপানোর কারণ অত্যন্ত গুরুতর। আমরা বিশ্বাস করি যে তাঁর পদক্ষেপগুলি আমাদের বিধিনিষেধ কঠোর ভাবে লঙ্ঘন করেছে।”

আরও কঠোর ফেসবুক, দু’বছরের জন্য সাসপেন্ড ট্রাম্পের অ্যাকাউন্ট
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















