News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা কারফিউর সময়সীমা বেড়ে ১০ জুন, কিছু শিথিলতা
Image

করোনা কারফিউর সময়সীমা বেড়ে ১০ জুন, কিছু শিথিলতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ ত্রিপুরায় করোনার সংক্রমণ উঠা-নামা করছে৷ তবে, নিম্নমুখী প্রবণতা কমই লক্ষ্য করা যাচ্ছে৷ বিশেষ করে পশ্চিম জেলা ও আগরতলা পুর নিগম এলাকায় সংক্রমণ এখনও দুশ্চিন্তায় রেখেছে ত্রিপুরা সরকারকে৷
তাই, করোনা কারফিউয়ের সময়সীমা বাড়িয়েছে ত্রিপুরা সরকার৷ মেয়াদ বাড়িয়ে ১০ জুন করা হয়েছে৷ তবে, সামান্য শিথিল করা হয়েছে বিধি নিষেধ৷ জরুরি পরিষেবার দোকান, বাজার দুপুর ১২ টার বদলে ২টা পর্যন্ত খোলা থাকবে৷ তেমনি, গ্রামীণ এলাকায় কিছু শিথিলতা আনবে ত্রিপুরা সরকার৷ আজ সচিবালয়ে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷প্রসঙ্গত, রাজ্যে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে এই অতিমারি নিয়ন্ত্রণে আগরতলা পুর এলাকা, অন্যান্য শহর এলাকা এবং গ্রামাঞ্চলে চলতি করোনা কার্ফু করোনা নাইট কার্ফুর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ সেজন্য বিপর্যয় ব্যবস্থাপনা আইন- ২০০৫ অনুসারে ত্রিপুরা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির স্টেট এগজেকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে মুখ্যসচিব মনোজ কুমার গতকাল নতুন নির্দেশিকা জারি করেছেন৷


এই নির্দেশিকায় বলা হয়েছে করোনা ডে কার্ফু ৬ জুন সকাল ৫টা থেকে শুরু করে ১০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে আগরতলা পুর এলাকা ও অন্যান্য শহর ও নগর এলাকায়৷ বাকি সমস্ত এলাকায় করোনা ডে কার্ফু ৬ জুন সকাল ৫টা থেকে শুরু করে ১০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে৷ সারা রাজ্যে করোনা নাইট কার্ফু ৬ জুন সন্ধ্যা ৬টা থেকে ১১ জুন সকাল ৫টা পর্যন্ত বলবৎ থাকবে৷ বিভিন্ন জেলার মধ্যে যাতায়াত যথারীতি বন্ধ থাকবে ১০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ একমাত্র ১৯ মে জারি করা আদেশে উল্লেখিত ক্ষেত্রে ছাড় থাকবে৷ করোনা ডে কার্ফু চলাকালীন সময়ে (সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা) কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে৷
তাতে বলা হয়েছে, সমস্ত এককভাবে পরিচালিত দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান (গ্রোসারি সামগ্রী, সব্জি, দুধ, মাংস/মাছ, প্রাণী খাদ্য ইত্যাদি কার্যকলাপের সাথে জড়িত) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে৷ এর বাইরে বাকি সমস্ত দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ ক্রেতারা যাতে মাস্ক ব্যবহার করেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন দোকানের মালিক সেদিকে লক্ষ্য রাখবেন৷ শপিং মল ও মার্কেট কমপ্লেক্সগুলি সবসময়ই বন্ধ থাকবে৷ সরকারি যানবাহন ছাড়া বাকি যানবাহন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রয়োজনীয় কাজে চলাচল করতে পারবে৷ তবে স্বাস্থ্য সংক্রান্ত কারণে দুপুর ১২টার পরেও তা ব্যবহার করা যাবে৷ দুপুর ২টার পর তার পরদিন সকাল ৫টা পর্যন্ত ব্যক্তিগত (নির্দিষ্ট ছাড় ব্যতিরেকে) চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে৷ জরুরী পরিষেবার সাথে যুক্ত নয় এমন সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে৷ তবে গেজেটেড অফিসার ও বেসরকারি সিনিয়র কর্মকর্তারা ন্যূনতম সহকারী কর্মী নিয়ে প্রয়োজনে বিকাল ৪টা পর্যন্ত কাজ করতে পারবেন৷


সামাজিক, রাজনৈতিক, খেলাধূলা সংক্রান্ত বিনোদনমূলক, ধর্মীয় শিক্ষামূলক, সাংসৃকতিক, মেলা, উৎসব ইত্যাদি সংক্রমণকারক সমস্ত অনুষ্ঠান বন্ধ থাকবে৷ সরকারি প্রয়োজনীয় বৈঠক ছাড়া (২০ জন পর্যন্ত অংশগ্রহণকারী) অন্য কোন বৈঠক জমায়েত খোলা বা বন্ধ ঘরে করা যাবে না৷ সিনেমা হল, মাল্টিপ্লেক্স, শপিং মল, কমপ্লেক্স, জিমন্যাসিয়াম, সুইমিংপুল, বিউটি পার্লার, স্যালুন, স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম, এসেম্বলি হল ও অনুরূপ স্থান বন্ধ থাকবে৷ রেস্টুরেন্ট, ধাবাগুলি দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে৷ হোটেলের ভিতরের রেস্টুরেন্ট বাইরের অতিথির জন্য শুধু দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে৷ কিন্তু হোটেলে থাকা অতিথিরা সবসময়ই পরিষেবা নিতে পারবেন৷


অবশ্য বিধিনিষেধে কিছু ছাড়ও রয়েছে৷ আইন শৃঙ্খলা, পুর পরিষেবা, বিপর্যয় ব্যবস্থাপনা ও জেলা প্রশাসন, পুলিশ, মিলিটারি, সি এ পি এফ, স্বাস্থ্য, বিদ্যুৎ, অগ্ণি, পানীয় জল, সংবাদ মাধ্যম, জেল, আদালত, সমাজ কল্যাণ দপ্তর পরিচালিত হোম, খাদ্য ও জনসংভরণ, বন, কোভিড-১৯ মোকাবিলায় নিয়োজিত সরকারি কর্মী ইত্যাদি জরুরী পরিষেবার সাথে জড়িত কর্মী ও যানবাহন চলাচল করতে পারবে৷ পেট্রোলিয়াম সহ বিভিন্ন মাল পরিবাহী ও খালি যান, লোডিং আনলোডিং এর সাথে যুক্ত যান চলাচল করতে পারবে৷ বাস, ট্রেন, বিমান থেকে নেমে যাত্রীরা টিকিট দেখিয়ে যার যার গন্তব্যস্থলে যেতে পারবেন৷ টেলি যোগাযোগ, ইন্টারনেট পরিষেবা, সম্প্রচার ও ক্যাবল পরিষেবা, আই টি ও আই টি নির্ভর পরিষেবার সাথে যুক্ত কর্মী ও যান চলাচল করতে পারবে৷ খাদ্য, ঔষধপত্র, মেডিক্যাল সরঞ্জাম, ই-কমার্সের মাল ডেলিভারির সাথে জড়িত কর্মী ও যানগুলি চলাচল করতে পারবে৷ পেট্রোল পাম্প, এল পি জি, সি এন জি, পেট্রোলিয়াম ও গ্যাস-এর খুচরো বিক্রয় ও স্টোরেজ এর কাজে নিযুক্ত ব্যক্তি ও যান চলাচল করতে পারবে৷ একাধিক শিফট ও দিনরাত চলমান শিল্প/ কোম্পানীতে কর্মরত কর্মীরা তাদের সংস্থার পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারবেন৷
ব্যাঙ্ক, এ টি এম, আর বি আই, বীমা, এন আই সি, কাস্টম ও স্থল বন্দর এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা এবং তাদের যানবাহন চলাচল করতে পারবে৷ রেলওয়ে, বিমান বন্দর ও কাগর্ো পরিষেবার সাথে যুক্ত কর্মীরা চলাচল করতে পারবেন৷ ডাক ও ক্যুরিয়ার পরিষেবার সাথে যুক্ত কর্মীরা চলাচল করতে পারবেন৷ বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ও মেরামত সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিরা চলাচল করতে পারবেন৷ এফ সি আই এবং খাদ্য ও জনসংভরণ দপ্তরের মাল পরিবহণে নিযুক্ত কর্মী ও যান চলাচল করতে পারবে৷ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া এবং সরকারি মিডিয়ার কর্মীরা উপযুক্ত দলিল দেখিয়ে গাড়িও চলতে পারবে৷


কোভিড স্বাস্থ্যবিধি মেনে চা বাগানের কাজকর্ম চলবে এবং চা পাতা পরিবহনকারী চলাচল করতে পারবেন৷ হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য খাবারের দোকান থেকে হোম ডেলিভারি জারি থাকবে৷ কোভিড স্বাস্থ্যবিধি মেনে ই-কমার্সের মাধ্যমে প্রয়োজনীয় মাল ডেলিভারি জারি থাকবে৷ ৫০ জন পর্যন্ত লোকের জমায়েত করা যাবে বিবাহ অনুষ্ঠানে রাত ১০ টা পর্যন্ত৷ দাহক্রিয়া, অন্তেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে ২০ জন পর্যন্ত লোকের জমায়েত হতে পারবে৷ সমস্ত ধর্মীয় স্থান বন্ধ থাকবে তবে ধর্মীয় প্রতিষ্ঠানের হেড বা প্রতিনিধি ন্যূনতম ধর্মীয় আচরণবিধি পালন করতে পারবেন৷ গ্যাস উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, কোল্ড স্টোরেজ ও ওয়্যারহাউসের কাজকর্ম জারি থাকবে৷ বেসরকারি নিরাপত্তা পরিষেবা জারি থাকবে৷ হোটেল খোলা থাকবে, বাড়িতে নিয়ে খাওয়ার জন্য এবং হোম ডেলিভারি পরিষেবা সহ৷ যারা কোভিড ভ্যাকসিন নিতে চান তারা ভ্যাকসিন নিতে পারবেন৷ প্লাম্বিং এর কাজে যুক্ত ব্যক্তি, ইলেকট্রিসিয়ান ও বিভিন্ন ঘরোয়া যন্ত্রপাতি মেরামতের কাজে যুক্ত ব্যক্তিরা পরিষেবা দিতে পারবেন৷ জেলাশাসক দ্বারা অন্য কোন কার্যকলাপে ছাড় দিয়ে থাকলে সেইসব কার্যকলাপ চালু থাকবে৷
এদিকে, করোনা নাইট কার্ফু (বিকাল ৪টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত) চলাকালীন সময়ে বিধিনিষেধ জারি করা হয়েছে৷ সমস্ত দোকানপাট ও বাণিজ্যিক কার্যকলাপ, একমাত্র ঔষধের দোকান ছাড়া সব বন্ধ থাকবে৷ জরুরী পরিষেবায় নিয়োজিত সরকারি যানবাহন এবং স্বাস্থ্য পরিষেবায় ব্যবহৃত যান ছাড়া বাকি যানবাহন চলাচল বন্ধ থাকবে৷ উল্লেখিত ব্যতিক্রমী ছাড় বাদে ব্যক্তিগত সমস্ত চলাচল বন্ধ থাকবে৷ জরুরী পরিষেবার বাইরে থাকা সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে৷ ৬) সিনেমা হল, মাল্টিপ্লেক্স, শপিং কমপ্লেক্স, মল, জিমন্যাসিয়াম, সুইমিংপুল, বিউটি পার্লার, স্যালুন ও সমপর্যায়ের স্থান বন্ধ থাকবে৷ সামাজিক, রাজনৈতিক, খেলাধূলার আসর, বিনোদনমূলক, শিক্ষামূলক, সাংসৃকতিক, ধর্মীয়, মেলা, উৎসব ইত্যাদি সংক্রমণকারক জমায়েত বন্ধ থাকবে৷


কিছু দফতর ও পরিসেবা করোনা নাইট কার্ফুর আওতার বাইরে থাকবে৷ আইন শৃঙ্খলা, পুর পরিষেবা, বিপর্যয় ব্যবস্থাপনা ও জেলা প্রশাসন, পুলিশ, মিলিটারি, সি এ পি এফ, স্বাস্থ্য, বিদ্যুৎ, অগ্ণি, পানীয় জল, সংবাদ মাধ্যম, জেল, আদালত, সমাজ কল্যাণ দফতর পরিচালিত হোম, খাদ্য ও জনসংভরণ, বন সংরক্ষণ এবং কোভিড- ১৯ মোকাবিলায় নিয়োজিত সরকারি কর্মী ইত্যাদি জরুরী পরিষেবার সাথে যুক্ত কর্মী ও যানবাহন চলাচল করতে পারবে৷ পেট্রোলিয়াম সহ বিভিন্ন মাল পরিবাহী ও খালি যান, লোডিং আনলোডিং এর সাথে যুক্ত যানবাহন চলাচল করতে পারবে৷ বাস, ট্রেন ও বিমান থেকে নেমে যাত্রীরা টিকিট দেখিয়ে যার যার গন্তব্যস্থলে যেতে পারবেন৷ টেলি যোগাযোগ, ইন্টারনেট পরিষেবা, সম্প্রচার ও ক্যাবল পরিষেবা, আই টি ও আই টি নির্ভর পরিষেবার সাথে যুক্ত কর্মী ও যান চালচল করতে পারবে৷ এ টি এম, কাস্টম এবং স্থল বন্দরের কর্মী ও যান চলাচল করতে পারবে৷ বিমানবন্দর রেলওয়ে ও কাগর্ো পরিষেবার সাথে যুক্ত কর্মীরা চলাচল করতে পারবেন৷

এফ সি আই এবং স্বাস্থ্য ও জনসংভরণ দফতরের মালবাহী গাড়ি ও কর্মী চলাচল করতে পারবেন৷ রোগীরা স্বাস্থ্য পরিষেবা লাভের জন্য চলাচল করতে পারবেন৷ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মী এবং সরকারি মিডিয়ার কর্মী উপযুক্ত প্রমাণ দেখিয়ে চলাচল করতে পারবেন৷ হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য খাবারের দোকান থেকে হোম ডেলিভারি দেওয়া যাবে৷ সবর্োচ্চ ৫০ জনের জমায়েত সম্বলিত বিবাহ অনুষ্ঠান রাত ১০ টা পর্যন্ত চলতে পারবে৷ দাহক্রিয়া, অন্তেষ্টিক্রিয়ার অনুষ্ঠান সবর্োচ্চ ২০ জনের জমায়েত হতে পারবে৷ সমস্ত ধর্মীয় স্থান বন্ধ থাকবে কিন্তু পুরোহিত বা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি ন্যূনতম প্রার্থনা, আচরণবিধি পালন করতে পারবেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top