News Flash

  • Home
  • Uncategorized
  • মেহুলের জামিন-আর্জি খারিজ, উচ্চ আদালতে যাবেন বিজয় আগরওয়াল
Image

মেহুলের জামিন-আর্জি খারিজ, উচ্চ আদালতে যাবেন বিজয় আগরওয়াল

নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): ডমিনিকায় অবৈধভাবে অনুপ্রবেশ মামলায় মেহুল চোক্সীর জামিনের আবেদন খারিজ করে দিল ডমিনিকার মেজিস্ট্রেট আদালত। মেহুলের জামিন-আর্জি খারিজ হওয়ার পরই তাঁর আইনজীবী বিজয় আগরওয়াল জানিয়েছেন, “উচ্চ আদালতের দ্বারস্থ হব।” এদিকে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিনএনবি) প্রতারণা মামলয় অভিযুক্ত মেহুল চোক্সীকে ভারতে পাঠানো হোক, আদালতে এমনটাই জানালেন ডমিনিকার সরকারি আইনজীবী। মেহুলের আবেদন না শোনার আর্জিও করা হয়।
পুলিশের হেফাজতে থাকলেও আপাতত হাসপাতালে আছেন মেহুল। তাঁর আইনজীবীর অভিযোগ, মেহুলকে অ্যান্টিগা থেকে অপরহণ করে ডমিনিকায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ডমিনিকার প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, মেহুল অন্য পরিকল্পনা করেছিলেন। মেহুলের আইনজীবীর দাবি, ডমিনিকায় বেআইনি অনুপ্রবেশের যে ধারায় মেহুলকে গ্রেফতার করা হয়েছে, তাতে গ্রেফতারির ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে পেশ করার কথা যা করা হয়নি। মেহুলের জামিনের আবেদন জানিয়ে মেজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হয়েছিলেন তাঁর আইনজীবী। কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

Releated Posts

ভারতে ‘১,৫৮০টি সুজুকি’ তৈরির আহ্বান জাপানি সংস্থাগুলিকে পীযূষ গোয়েলের

টোকিও, ২৪ আগস্ট (আইএএনএস): ভারতে ব্যবসা ও বিনিয়োগ আরও বাড়িয়ে সুজুকির মতো সাফল্যের নজির তৈরি করার জন্য জাপানি…

ByByNews Desk Aug 24, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top