News Flash

  • Home
  • Uncategorized
  • এনএইচআরসি-র নয়া প্রধান অরুণ কুমার মিশ্র, গ্রহণ করলেন দায়িত্ব
Image

এনএইচআরসি-র নয়া প্রধান অরুণ কুমার মিশ্র, গ্রহণ করলেন দায়িত্ব

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র। বুধবার এনএইচআরসি-র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ কুমার মিশ্র। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এইচ এল দাত্তু, ২০২০ সালের ডিসেম্বর মাসে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর থেকেই চেয়ারম্যান পদ খালি হয়ে পড়েছিল।

অবশেষে বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র। একজন প্যানেল সদস্যও যোগ দিয়েছেন। ২০১৪ সালের ৭ জুলাই শীর্ষ আদালতে যোগ দেন অরুণ কুমার মিশ্র, ২০২০ সালের সেপ্টেম্বরে অবসর নেন তিনি। অন্যদিকে, ২০১৫ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে অবসর নেওয়ার পর ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি এনএইচআরসি-তে যোগ দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এইচ এল দাত্তু।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top