News Flash

  • Home
  • Uncategorized
  • এবছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা নেওয়া হবে না
Image

এবছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা নেওয়া হবে না

নয়াদিল্লী ১ জুন৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার বিষয়ে একটি পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেছেন৷ রাজ্য সরকারগুলি সহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত এবং নিবিড় আলোচনার বিষয়ে আধিকারিকরা এই বৈঠকে বিস্তারিতভাবে জানিয়েছেন৷ কোভিডের কারণে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা নেওয়া হবে না৷ দ্বাদশ শ্রেণীর ছাত্র- ছাত্রীদের ফলাফল সিবিএসই, নির্দিষ্ট সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে তৈরি করবে৷


প্রধানমন্ত্রী বলেছেন, ছাত্রছাত্রীদের স্বার্থের দিক বিবেচনা করে সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কোভিড -১৯ মহামারির ফলে শিক্ষাবর্ষ প্রভাবিত হয়েছে এবং বোর্ডের পরীক্ষা নিয়ে ছাত্র -ছাত্রী, অভিভাবক- অভিভাবিকা ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা শেষ হওয়া প্রয়োজন৷


শ্রী মোদী বলেছেন, দেশজুড়ে কোভিডের কারণে একটি অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে৷ দেশে, কোভিড সংক্রমিতের সংখ্যা হ্রাস পাচ্ছে, কয়েকটি রাজ্যে মাইক্রোকনটেনমেন্ট তৈরির মধ্য দিয়ে পরিস্থিতির ভালোভাবে মোকাবিলা করা হচ্ছে৷ আবার কয়েকটি রাজ্যে লকডাউন চলছে৷ এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের স্বাস্থের বিষয়টি নিয়ে স্বভাবতই ছাত্র- ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষক-শিক্ষিকা উদ্বিগ্ণ৷ সঙ্কটের এই সময়ে তাদের পরীক্ষায় বসতে জোর করা উচিত নয়৷


প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, আমাদের ছাত্র- ছাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ৷ আর তাই এর সঙ্গে কোনো আপোষ করা হবে না৷ আমাদের যুবক-যুবতীদের আজকের এই সময়ে পরীক্ষায় বসানোর মধ্য দিয়ে সঙ্কটে ফেলার কোনো যুক্তি নেই৷


শ্রী মোদী বলেছেন, ছাত্র-ছাত্রীদের প্রতি সংশ্লিষ্ট সকলের সংবেদনশীল হওয়া প্রয়োজন৷ স্বচ্ছভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সব দিক বিবেচনা করে তিনি আধিকারিকদের পরীক্ষার ফলাফল তৈরির নির্দেশ দিয়েছেন৷ বিস্তারিত আলোচনার পর ছাত্রছাত্রীদের সুবিধার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী তার প্রশংসা করেছেন৷ ভারতের সব অঞ্চলের সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ — আলোচনার পর এধরণের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


গত বছরের মতো এবছরও যদি কোনো কোনো ছাত্র — ছাত্রী পরীক্ষায় বসতে চান, তাহলে সিবিএসই পরিস্থিতি স্বাভাবিক হলে নতুনভাবে চিন্তা-ভাবনা করবে৷
প্রধানমন্ত্রী এর আগে ২১শে মে একটি উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করেছিলেন৷ ঐ বৈঠকে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ এর পর প্রতিরক্ষা মন্ত্রীর পৌরহিত্যে ২৩শে মে একটি বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকে বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীরা উপস্থিত ছিলেন৷ সেখানে সিবিএসই-র পরীক্ষা আয়োজন করার বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মতামত শোনা হয় এবং তা নিয়ে আলোচনা হয়৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র, অর্থ, বাণিজ্য, প্রতিরক্ষা, তথ্য ও সম্প্রচার, পেট্রোলিয়াম, নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ছাড়াও প্রধানমন্ত্রীর প্রধান সচিব, ক্যাবিনেট সচিব, বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব, উচ্চশিক্ষা দপ্তরের সচিব সহ উচ্চপদস্থ আধিকারিকরা আজকের বৈঠকে যোগ দেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top