News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারি হাসপাতালের লুণ্ঠন রুখতে বড় পদক্ষেপ রাজ্য মন্ত্রিসভার, বেঁধে দেওয়া হল চিকিৎসা ব্যয়
Image

বেসরকারি হাসপাতালের লুণ্ঠন রুখতে বড় পদক্ষেপ রাজ্য মন্ত্রিসভার, বেঁধে দেওয়া হল চিকিৎসা ব্যয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ কোভিড পরিস্থিতিতে অসহায় অবস্থায় পড়া মানুষের কাছ থেকে বেসরকারি হাসপাতালগুলি চিকিৎসা পরিষেবার নামে যাতে লুট না করতে পারে তার জন্য বড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের আইএলএস ও ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড চিকিৎসার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হেলথ স্কিম (সিজিএইচএস) নির্ধারিত খরচের চেয়ে রোগীদের থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না৷


সিজিএইচএস অনুযায়ী অক্সিজেন সাপোর্ট যুক্ত আইসোলেশন বেডের ক্ষেত্রে দৈনিক ৪০০০ টাকা, সাধারণ আইসিইউ বেডের জন্য দৈনিক ৭,৫০০ টাকা এবং ভেন্টিলেটর সাপোর্ট যুক্ত আইসিইউ বেডের ক্ষেত্রে দৈনিক ৯০০০ টাকার বেশি নিতে পারবে না হাসপাতালগুলি৷ এই অর্থের মধ্যেই বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ যুক্ত রয়েছে৷

আবার সিটি স্ক্যানের মতো কিছু পরীক্ষা এবং বেশ কিছু এমন ওষুধ রয়েছে যা এই কেন্দ্রের নির্দেশিকার মধ্যে যুক্ত নয়৷ সেগুলি যদি কোনও রোগীর প্রয়োজন হয় তার জন্য অতিরিক্ত অর্থ ধার্য করতে পারে হাসপাতাল৷


অনেক সময় দেখা যায়, মানুষের অসহায় অবস্থার সুযোগ নিয়ে রোগীদের থেকে এলোপাথাড়ি অর্থ নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি৷ জনগণের সুবিধার্থে তা রুখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করল ত্রিপুরা মন্ত্রিসভা৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top