News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির উন্নয়নে রাজ্য সরকারের সহযোগিতার দাবী জানালেন সিইএম
Image

এডিসির উন্নয়নে রাজ্য সরকারের সহযোগিতার দাবী জানালেন সিইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ এডিসির প্রশাসনিক কাজে রাজ্যসরকার হস্তক্ষেপ করার ঘটনার তীব্র প্রতিবাদ জানান চেয়ারম্যান জগদীশ দেববর্মা৷ আজ তিনি জানান ভিলেজ উন্নয়ন কমিটি গঠন করার সাংবিধানিক অধিকার এডিসি প্রশাসনের রয়েছে৷ এজন্য ১৯৯৪ সালে এডিসি আইন তৈরি করেছিল৷ এডিসির ভিলেজ কমিটিগুলোর মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে৷


ভিলেজ কমিটিতে নির্বাচন করার জন্য এডিসির নতুন পরিচালন কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ নির্বাচন না হওয়া পর্য্যন্ত তৃণমূল পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ জনগণের কাছে পৌছে দেয়ার জন্য ভিলেজ উন্নয়ন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল৷ সেই মোতাবেক এডিসি প্রশাসন নিদের্শ জারী করেছে৷ কিন্তু রাজ্য সরকার এডিসির কাজে হস্তক্ষেপ করছে বলে তিনি অভিযোগ করেন৷


রাজ্যসরকারের ভিলেজ কমিটি গঠন করার সাংবিধানিক ক্ষমতা নেই বলে চেয়ারম্যান শ্রীদেববর্মা অভিযোগ করেন৷ শ্রীদেববর্মা বলেন রাজাসরকার দীর্ঘদিন যাবৎ এডিসির বিভিন্ন ভিলেজ কমিটির শূন্য পড়ে থাকা আসনগুলোতে নির্বাচন করার প্রয়োজন মনে করেনি৷তিনি রাজ্যসরকারের কাছে রাজনীতির উর্ধে উঠে এডিসি উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার জন্য জোরালো দাবী জানান৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top