News Flash

  • Home
  • Uncategorized
  • সংক্রমণ কমে ১.৫২-লক্ষাধিক, ৩,১২৮ বেড়ে ভারতে কোভিডে মৃত্যু ৩২৯,১০০
Image

সংক্রমণ কমে ১.৫২-লক্ষাধিক, ৩,১২৮ বেড়ে ভারতে কোভিডে মৃত্যু ৩২৯,১০০

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): প্রায় ৫০ দিন পর ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের কাছাকাছি পৌঁছে গেল, মৃত্যু কমলেও ৩ হাজারের বেশিই। বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন, এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৩,১২৮ জন রোগীর। একইসঙ্গে রবিবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ০২২ জন। টিকাকরণ অভিযানের মাধ্যমে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ২১,৩১,৫৪,১২৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ভারতে কমেই যাচ্ছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় কমেছে ৮৮,৪১৬। ৮৮ হাজার ৪১৬ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ২০ লক্ষ ২৬ হাজার ০৯২-তে (৭.২২ শতাংশ) পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩ হাজার ১২৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,২৯,১০০ জন (১.১৭ শতাংশ)।
সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতাই প্রতিদিন স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ০২২ জন। ফলে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৫৬,৯২,৩৪২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯১.৬০ শতাংশ। দেশে এই মুহূর্তে দৈনিক পজিটিভিটি রেট ৯.০৭ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২১ কোটি ৩১ লক্ষ ৫৪ হাজার ১২৯ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ১০,১৮,০৭৬ জনকে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top