News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী থানার পুলিশ
Image

নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি,তেলিয়ামুড়া, ৩০ মে৷৷ কঠোর নজরদারিতে ফের নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ রবিবার সাত-সকালে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া-কৃষ্ণপুর সড়কে৷ এই খবর দিয়ে তেলিয়ামুড়া থানার এস.আই প্রীতম দত্ত জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে একটি অটো গাড়ি তেলিয়ামুড়া দিক থেকে কৃষ্ণপুরের দিকে যাচ্ছিল বিলাতী মদ বোঝাই করে৷ সেই মোতাবেক এস.আই প্রীতম দত্ত টি.এস.আর বাহিনী নিয়ে কৃষ্ণপুরের দিকে যায় এবং তেলিয়ামুড়া-কৃষ্ণপুর সড়কে উক্ত নম্বরের অটো গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়৷ এতে আসে সাফল্য৷ পুলিশ অটো গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২৪০ বোতল বিলাতী মদ উদ্ধার করে৷ সেই সাথে চালকসহ গাড়িতে থাকা অপর আরেক যুবককে পুলিশ আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷ উদ্ধারকৃত বিলাতি মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০,০০০ টাকার অধিক বলে জানিয়েছেন পুলিশ৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে এস.আই প্রীতম দত্ত বলেন,কারফিউ চলাকালীন সময়ে বিলাতী মদ গুলো কোথা থেকে এলো তা তদন্ত করবেন৷


এদিকে, নেশা বিরোধী অভিযানে আবারো বড়োসড়ো সাফল্য এবার মুঙ্গিয়াকামি থানার পুলিশের৷ একটি ট্রিপার গাড়িসহ প্রচুর পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ৷আটক করা হয় গাড়ি চালককে৷
ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় রবিবার সকাল পাঁচটা থেকে মুঙ্গিয়াকামী থানাধীন ৩৭ মাইল এলাকায় শিব মন্দিরের সামনে ভেহিকেল চেকিং-এ বসে এস.আই রঞ্জিত দাস সহ টি এস আর ও পুলিশ বাহিনী৷ সকাল আনুমানিক ৫:৩০ মিঃ নাগাদ আমবাসার দিক থেকে আসা ঙ্ছ০১ঙ্গঙ্খ১৩১৫ নম্বরের একটি ট্রিপার গাড়ি আগরতলার দিকে যাচ্ছিল, তখন এস.আই রঞ্জিত দাস ওই গাড়িটিকে সিগন্যাল দেয় এবং সন্দেহ হয় এই গাড়িটির উপর৷ তখন তিনি গাড়িটি


তল্লাশি চালিয়ে দেখতে পায় গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে ফেন্সিডিলের বাক্স ত্রিপাল দিয়ে মোড়ানো৷ সঙ্গে সঙ্গে তিনি গাড়ির চালক মানিক সরকার কে গ্রেপ্তার করে এবং থানায় খবর দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুঙ্গিয়াকামী থানার ও.সি ধ্রুবজয় রিয়াং সহ পুলিশ বাহিনী৷ তিনি এসে গাড়িটিকে মঙ্গিয়া কামী থানায় নিয়ে যায় এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার বর্তমান ভারপ্রাপ্ত মহাকুমা পুলিশ আধিকারিক তুইতন ত্রিপুরা কে৷ তিনি মঙ্গিয়া কামী থানায় এসে উনার তত্ত্বাবধানে গাড়ি থেকে ফেন্সিডিল গুলো নামিয়ে থানায় নিয়ে আসা হয়৷ উক্ত ট্রিপার গাড়ি থেকে ১৪,৪০০ বোতল ফেন্সিডিল এই গাড়ি থেকে উদ্ধার হয়৷ যার বডিপ্রিন্ট অনুযায়ী আনুমানিক বাজার মূল্য ২৬ লক্ষ্য ৭৮ হাজার ৪০০ টাকা হবে বলে জানায় ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক তুইতন ত্রিপুরা ও ওসি ধ্রুব জয় রিয়াং৷ কিন্তু খোলাবাজারে এর মূল্য প্রায় ১কোটির কাছাকাছি হবে৷


উক্ত ট্রিপার গাড়িটি এই মাল নিয়ে জিরানিয়া যাচ্ছিল বলে সূত্রের খবর৷ এখন দেখার, প্রকৃত ব্যবসায়ীদের ধরতে পারে কিনা পুলিশ৷ তবে তদন্ত সাপেক্ষে পুলিশ কিছু না বললেও পুলিশের একটি সূত্রে জানা যায়, চালক মানিক সরকার থেকে এই মালের বহু তথ্য পুলিশ পেয়েছে৷ যদিও তদন্ত সাপেক্ষে পুলিশ বলতে নারাজ সে বিষয় গুলি৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top