News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে: অমিত শাহ
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে: অমিত শাহ

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের কারণেই ভারত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করলেন।  এনডিএ সরকারের ৭বর্ষ পূর্তি উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে এদিন তিনি টুইটে লেখেন, মোদী সরকারের আমলে দেশে উন্নয়ন, নিরাপত্তা, জনকল্যাণ এবং ঐতিহাসিক পরিবর্তনগুলো এক অদ্বিতীয় উদাহরণ।


এদিন তিনি টুইটবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সপ্তম বর্ষ পূর্তিতে অভিনন্দন জানান। তিনি বলেন, মোদী সরকারের আমলে দেশে উন্নয়ন, নিরাপত্তা, জনকল্যাণ ও ঐতিহাসিক পরিবর্তনগুলি করা সম্ভব হয়েছে।এই সাত বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশহিতৈশী সরকার গঠনে দেশে জনকল্যাণ নীতি মাধ্যমে গরিব, কৃষক এবং পিছিয়ে পড়াবর্গের মানুষের উন্নতি সাধনের কাজ করেছে।


উল্লেখ্য, ২০১৯ সালে৩০ মে  নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এনডিএ সরকার গঠন করা হয়।  দেশে করোনা মহামারীর কারণে এ বছর এদিনটিতে অনুষ্ঠান উদযাপন বাতিল করা হয়েছে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top