News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে মুখ্যসচিবের বদলি নিয়ে সরব তথাগত রায়
Image

দিল্লিতে মুখ্যসচিবের বদলি নিয়ে সরব তথাগত রায়

কলকাতা, ২৯ মে (হি. স.) : পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলি করা নিয়ে যে প্রশ্ন উঠেছে, শনিবার তার জবাব দিলেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু টুইটে লেখেন, “আলাপন বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বদলি নিয়ে আমি এই হইহই কেন বুঝতে পারি না! তিনি আইএএস-এর মত একটি সর্বভারতীয় পরিষেবায় আছেন। এই জাতীয় আধিকারিকদের সময়ে সময়ে বদলি করা হয়। সঞ্জয় মিত্র, একজন পূর্ববর্তী সিএস একইভাবে বদলি হয়ে প্রতিরক্ষা সচিব হয়েছিলেন।“
এর জবাবে পার্থ মজুমদার লিখেছেন, “আবার নতুন কাউকে দেখতে হবে, তাকে গড়েপিঠে নিতে হবে, তাকে বিশ্বস্ত বানাতে হবে, তাকে প্রশাসক থেকে সফল প্রশংসক হিসেবে গড়ে করে তুলতে হবে… এটা সময়সাপেক্ষ ব্যাপার, তাই এত হৈচৈ। তবে, পশ্চিমবঙ্গে হিজ মাষ্টার্ষ ভয়েস-এর অভাব নেই।“

গার্গী মুখার্জি লিখেছেন, “রিটায়ার্ড  পার্সন নিয়ে এতো মাথা ব্যাথা আর টানাটানি কেন পিসির? কোনও গোপন কথা জানে নাকি লোকটি? হয়তো জানে।“ এর জবাবে অতীন রাজ লিখেছেন, “জানেন তো ম্যাডাম একটা প্রবাদ বাক্য আছে বাংলায়/ইংরেজি/হিন্দি/উর্দু তে এবং আরও অনেক দেশী বিদেশী ভাষায় – “ওনারা আজ যা করছেন, কাল সেটা অন্য কেউ করবে। পরশু আবার অন্য আর একজন”। পরিবর্তনই সংসারের নিয়ম। তাই মনে রাখবেন যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর কাল যা হবে সেটাও ভালো হবে।“
প্রসঙ্গতা, শুক্রবার ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে যোগ দেননি রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আর তার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লি থেকে এক ফরমান জারি করে কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রক ৩১ মে সোমবার সকাল দশটার মধ্যেই তাঁকে দিল্লির নর্থ ব্লকে হাজিরা দিতে বলেছে। মাত্র চারদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে যাঁর কর্মজীবনের মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দিয়েছিল কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রক, তাঁকে আচমকাই দিল্লিতে বদলির নির্দেশ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। 

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top