News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে লরি ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৪ জনের, প্রাণে বাঁচলেন দু’জন
Image

কেরলে লরি ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৪ জনের, প্রাণে বাঁচলেন দু’জন

আলাপ্পুঝা, ২৯ মে (হি.স.): কেরলের আলাপ্পুঝা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারল একটি প্রাইভেট গাড়ি। শনিবার ভোররাতের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন দু’জন। শনিবার ভোররাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আলাপ্পুঝা জেলার হরিপদের কাছে কারিয়্যালাকুলাঙ্গারায় জাতীয় সড়কের উপর। দুর্ঘটনায় নিহতদের নাম-আয়েশা ফাতমা (২৫), রিয়াস (২৭), বিলাল (৫), এবং উন্নিকুট্টান (২০)। আহত হয়েছেন আজমি (২৩) ও অংশদ (২৭) নামে দু’জন, তাঁরা বন্দনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি।
পুলিশ সূত্রের খবর, শনিবার ভোররাতে হরিপদের কাছে কারিয়্যালাকুলাঙ্গারায় জাতীয় সড়কের উপর একটি গাড়ি ও লরির সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে গাড়িটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে লরিটিও। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ বছরের একটি শিশু-সহ ৪ জনের। আহত অবস্থায় দু’জন হাসপাতালে ভর্তি। হতাহতদের বাড়ি কায়াকুলামে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top