News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহস্পতিবার হাইকোর্টে ফের নারদ মামলার শুনানী
Image

বৃহস্পতিবার হাইকোর্টে ফের নারদ মামলার শুনানী

কলকাতা, ২৬ মে (হি. স.) : বৃহস্পতিবার হাই কোর্টের বৃহত্তর বেঞ্চে ফের নারদ মামলার শুনানি। আইনজীবী মহলের ধারণা, বৃহস্পতিবারেই ওই বেঞ্চ কোনও রায় শোনাতে পারে। সুপ্রিম কোর্ট ঘুরে ফের হাই কোর্টেই আসছে মামলাটি।
কলকাতায় আপাতত দুর্যোগের আশঙ্কা নেই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আদালত ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারদ-কাণ্ডে ১৭ মে মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। ওই দিন সিবিআইয়ের বিশেষ আদালত অভিযুক্তদের জামিন দিলেও, কলকাতা হাইকোর্ট তাতে স্থগিতাদেশ জারি করে। ফলে হাজতবাস হয় ফিরহাদদের।

২১ মে হাইকোর্টের ভিডিশন বেঞ্চ ধৃতদের জেলবন্দির পরিবর্তে গৃহবন্দির নির্দেশ দেয়। এবং মামলাটি স্থানান্তরিত হয় ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। ২৪ মে বৃহত্তর বেঞ্চে শুনানি হলেও কোনও রায় ঘোষণা হয়নি। তারই মধ্যে নারদ মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যায় সিবিআই। ২৫ মে শুনানিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকার তীব্র সমালোচনা করে শীর্ষ আদালত। এবং আদালতের নির্দেশেই মামলাটি ফের কলকাতা হাই কোর্টে স্থানান্তরিত হয়। ফলে বৃহস্পতিবার হাই কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে উভয় পক্ষ।

গত সোমবার নারদ মামলার শুনানি হয় কলকাতা হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। বুধবার ওই মামলার পুনরায় শুনানি হওয়ার কথা ছিল। পরে তা সম্ভব হয়নি। ঘূর্ণিঝড় ইয়াসের জন্য বুধ ও বৃহস্পতিবার আদালতের সমস্ত কার্যপ্রণালী বন্ধ রাখার কথা বলা হয়েছিল। কিন্তু বুধবার ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতায় পড়েনি।

কলকাতা হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চেই ধৃত নেতা-মন্ত্রীদের ভাগ্য নির্ধারিত হবে। বৃহত্তর বেঞ্চে থাকবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি সৌমেন সেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top