News Flash

  • Home
  • খেলা
  • বিএসএফের বিরুদ্ধে বিনা দোষে মারধরের অভিযোগ জনতার, উত্তেজনা কমলাসাগরে
Image

বিএসএফের বিরুদ্ধে বিনা দোষে মারধরের অভিযোগ জনতার, উত্তেজনা কমলাসাগরে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ মে৷৷ বিএসএফ এবং জনগণের মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা৷ ঘটনা কমলাসাগর বিধানসভা মিয়াপাড়া এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় মিয়াপাড়া সুকলের পাশে শামীম মিয়া নামে এক যুবকের মুদির দোকান রয়েছে৷ সেখানে মাত্র দুই থেকে তিন জন যুবক তার দোকানে মুদি সামগ্রী নিতে এসেছিল৷ এমন সময় সীমান্তের কমলাসাগর বিএসএফ কোম্পানি কমান্ডার কে এল ভর্মা এসে শামীম এর উপর আক্রমণ চালায়৷ লাঠি দিয়ে প্রচন্ড ভাবে আঘাত করে বলে অভিযোগ৷ মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷


প্রশ্ণ হল সকাল দশটা নাগাদ কেন দোকানে এসে একজন কোম্পানি কমান্ডার সাধারণ জনগণের উপর আক্রমণ চালাবে৷ যদি ইতিমধ্যে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দোকান খোলার নির্দেশ রয়েছে৷ তারমধ্যে কেন ক্ষমতার দাপট দেখিয়ে আক্রমণ চালিয়েছে৷ একটা সময় এলাকার জনগণ জড়ো হয়৷ মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ ছুটে আসে মধুপুর থানার পুলিশ৷ পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে৷


এদিকে এলাকার জনগণের অভিযোগ মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে কেএল ভার্মা কোম্পানি কমান্ডার আসার পর থেকে সাধারণ জনগণের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে৷ অন্যথায় কখনো বাড়ি ঘরে প্রবেশ করে মারধর, আবার কখনো রাস্তায় দাঁড় করে মারধর৷ রাস্তার পাশে থাকা বসার জায়গা গুলো ভেঙ্গে চুরমার করে দেয়৷ অন্যদিকে কমলাসাগর কসবা এলাকায় মায়ের মন্দিরে যাওয়ার জন্য কেউ আসলে তাদের উপর প্রচন্ড ভাবে মারধর চালায় বলে অভিযোগ৷ সকলের একটি বক্তব্য তাকে মিয়াপাড়া বিএসএফ ক্যাম্প থেকে সরানোর দাবি তুলছে৷ তা নিয়ে বুধবার বারোটা নাগাদ উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকার মধ্যে৷

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top