News Flash

Image

ত্রিপুরা : বজ্রপাতে ঝলসে গেছে বিদ্যুৎকর্মীর দেহ

আগরতলা, ২৫ মে (হি.স.) : বজ্রপাতে ঝলসে গিয়েছেন এক যুবক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বিদ্যুৎ দফতরের অস্থায়ী কর্মী মহামণি দেববর্মা (২১) বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন।

তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের কাঁকড়াছড়া এলাকার বাসিন্দা মহামণি দেববর্মা আজ মঙ্গলবার বেলা প্রাষ় একটা নাগাদ মুঙ্গিয়াকামি থানাধীন নুনাছড়া এডিসি ভিলিজের প্রজা বাহাদুর মলসমপাড়ায় বজ্রপাতে আহত হন। কয়েকজন উপজাতি যুবক প্রতিদিনের মতো এদিনও নুনাছড়া এলাকায় বিদ্যুৎ পরিবাহী তার সারাইয়ের কাজে গিয়েছিলেন। বিদ্যুৎ সংযোজন ছিন্ন করে প্রত্যেকে যার যার কাজে হাত দেন। বৈদ্যুতিক খুঁটির ওপর ওঠে কাজ করছিলেন মহামণি দেববর্মা। তখনই হঠাৎ বজ্রপাত হয়। বজ্রাঘাতে বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে মাটিতে পড়ে যান তিনি। অন্যান্য শ্রমিকরা তাঁকে সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন। চিকিৎসক জানিয়েছেন, তাঁর দেহের প্রায় পঞ্চাশ শতাংশ ঝলসে গেছে। মহামণি বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top