News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর, কড়া নজর চিকিৎসকদের
Image

শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর, কড়া নজর চিকিৎসকদের

কলকাতা,২৫ মে ( হি স): ফের অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । অসুস্থ হয়ে তাকে মঙ্গলবার ভর্তি করা হল শহরের এক বেসরকারি হাসপাতালে । শ্বাসকষ্টের সমস্যার কারণেই বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । প্রাক্তন মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থার দিকে কড়া নজর চিকিৎসকদের ।  
করোনা হানায় নাজেহাল আমজনতা । করোনা আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি রাজনীতিবিদ । এরই মাঝে মঙ্গলবারই করোনা রিপোর্ট পজিটিভ আসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। বুদ্ধদেব ভট্টাচার্যর পাশাপাশি করোনা আক্রান্ত হন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও । যদিও বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী । কিন্তু অন্যদিকে ফের অসুস্থ হয়ে পরলেন বুদ্ধদেব ভট্টাচার্য । হঠাৎই বুদ্ধদেব ভট্টাচার্যর অক্সিজেন স্যাচুরেশন নেমে যায় ৮০-র কাছাকাছি । পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বেড়ে যায় শ্বাসকষ্ট । এরপরই মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় । আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে । হাসপাতাল সূত্রে খবর,শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর।তাঁকে তাই অক্সিজেন দেওয়া হচ্ছে । হাসপাতালের একটি সিঙ্গেল রুমকে আইটিইউতে পরিণত করে সেখানেই রাখা হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে । বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার দিকে কড়া নজর চিকিৎসকদের ।

Releated Posts

৩ শতাংশ ডিএ-ডিআর বৃদ্ধি থেকে নতুন কর্মসংস্থান, রেশন সামগ্রী—মন্ত্রিসভার একাধিক সিদ্ধান্তকে স্বাগত বিজেপির

আগরতলা, ৭ অক্টোবর:  রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনারদের ৩ শতাংশ ডিআর বৃদ্ধি, বিভিন্ন…

ByByReshmi Debnath Oct 7, 2026

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top