News Flash

  • Home
  • Uncategorized
  • ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা উত্তরখন্ড সরকারের
Image

ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা উত্তরখন্ড সরকারের

দেহরাদুন, ২৩ মে (হি.স.) : রাজস্থানের পর এবার উত্তরাখণ্ড সরকারও মিউকরমায়োসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করল উত্তরাখণ্ড। স্বাস্থ্য সচিব পঙ্কজ কুমার জানিয়েছেন, রাজ্যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

\
কেন্দ্রের গাইডলাইন মেনে রাজ্য সরকার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী আইন, ১৮৯৭ এর আওতায় ফেলা হয়েছে। শনিবার উত্তরাখণ্ডে ৬৪ জন মিউকরমায়োসিসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। পান্ডে জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসকে চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য রোগ হিসাবে ঘোষণা করা হয়েছে। কারণ অনেকেই করোনা সংক্রমণের পরে এই রোগে আক্রান্তে হচ্ছেন। আইন দ্বারা সরকারী কর্তৃপক্ষকে জানাতে একটি উল্লেখযোগ্য রোগের প্রয়োজন। তথ্য সংগ্রহ কর্তৃপক্ষকে রোগ পর্যবেক্ষণ করতে দেয় এবং সম্ভাব্য প্রাদুর্ভাবের প্রাথমিক সতর্কতা সরবরাহ করে।
রাজ্যে-রাজ্যে ক্রমেই চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। করোনা অতিমারীর আবহে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকারেরও।

রাজস্থানে একশোরও বেশি মানুষের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। পরিস্থিতি নিয়ে ঘোর উদ্বেগে রাজস্থান সরকার। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ রাজ্যে মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকেও ‘মহামারী’ হিসেবে ঘোষণা করেছে রাজস্থান সরকার। রাজস্থানের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জেলায় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানার চেষ্টা। মারণ করোনার সংক্রমণে এমনিতেই বিপর্যস্ত মরুরাজ্য রাজস্থান। করোনার সংক্রমণ হু হু করে ছড়াচ্ছে রাজস্থানে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। তার উপর গোদের উপর বিষফোড়ার মতো দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top