News Flash

  • Home
  • Uncategorized
  • ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদীকে চিঠি সোনিয়ার
Image

ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদীকে চিঠি সোনিয়ার

নয়াদিল্লি, ২২ মে (হি স)। করোনার পর দেশজুড়ে নয়া আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস। এবার মমতার সুরেই কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাঁর দাবি, কেন্দ্রকে এই মারণ রোগের চিকিৎসা সামগ্রী সরবরাহ করার ব্যপারে দ্রুত পদক্ষেপ করতে হবে। এবং এই রোগের চিকিৎসা করাতে হবে প্রধানমন্ত্রীর মস্তিস্কপ্রসূত ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায়।

কেন্দ্র ইতিমধ্যেই রাজ্যগুলিকে মহামারী আইনের অধীনে এই রোগকে মহামারী ঘোষণা করার নির্দেশ দিয়েছে। অথচ, এর চিকিৎসা নিয়ে এখনও বিস্তর গাফিলতির অভিযোগ উঠছে। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের তরফে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে না। ইতিমধ্যেই এই অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শনিবার কংগ্রেস সভানেত্রী ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি চিঠি লিখেছেন নরেন্দ্র মোদীকে। সোনিয়ার বক্তব্য, “ভারত সরকার সদ্যই মিউকরমাইকোসিসকে মহামারী ঘোষণার নির্দেশ দিয়েছে। যার অর্থ, এর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের যথেষ্ট উৎপাদন এবং সরবরাহের ব্যবস্থাপনা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আশা করব যাদের প্রয়োজন তাঁরা নিখরচায় এই রোগের চিকিৎসা করতে পারবেন। 

সোনিয়া লিখেছেন, আমি যতদূর জানি, লিপোসর্নাল অ্যাম্ফোটেরিসিন ই-১ এই রোগের চিকিৎসার অতি প্রয়োজনীয় একটি ওষুধ। অথচ, বাজারে এই ওষুধটির চরম সংকট তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই মারণ রোগটির চিকিৎসা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে করা হয় না। উপরন্তু অধিকাংশ বিমা সংস্থার স্বাস্থ্য বিমাতেও এই রোগটির চিকিৎসার দায়িত্ব নেওয়া হয় না। আপনার কাছে আমার অনুরোধ দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ করুন।”

ঘটনাচক্রে দিন দুই আগেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের সংকট নিয়ে সরব হয়েছিলেন। তাঁকে বলতে শোনা যায়, ব্ল্যাক ফাঙ্গাস হলে যে ওষুধ দেওয়া হবে তা পাওয়া যাচ্ছে না। এগুলি কেন্দ্রের ভান্ডারে থাকে। অথচ, কেন্দ্র তা আটকে রেখেছে। কেন্দ্রের এই ভূমিকা কোভিড পরিস্থিতিতে আরও সংকট তৈরি করছে। কার্যত মমতার সেই সুরই প্রতিধ্বনিত হল সোনিয়ার গলায়

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top