News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুর : অতিমারির শিকার অনাথ শিশুদের সাবালক হওয়া পর্যন্ত দায়িত্ব নেবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

মণিপুর : অতিমারির শিকার অনাথ শিশুদের সাবালক হওয়া পর্যন্ত দায়িত্ব নেবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইমফল, ২১ মে (হি.স.) : বাবা ও মা, উভয়ের করোনায় মৃত্যুতে অনাথ সন্তানদের জন্য প্রকল্প ঘোষণা করেছে মণিপুর সরকার। ওই প্রকল্পের অধীন করোনা-র আক্রমণে অনাথ শিশুদের সাবালক হওয়া পর্যন্ত সমস্ত দায়ভার বহন করবে সরকার। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে, করোনা আক্রান্ত হয়ে বাবা ও মা উভয়ের মৃত্যুতে অনাথ শিশুদের ভবিষ্যতের বিষয়ে স্ব স্ব সরকারগুলিকে ভাবতে হবে।

আজ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ঘোষণা করেছেন, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কিংবা বাড়িতে বাবা ও মা উভয়ের মৃত্যু হলে তাঁদের সন্তানের দেখাশুনা করবে মণিপুর সরকার। সেই লক্ষ্যে প্রকল্প আনা হয়েছে। ওই প্রকল্পের অধীন অনাথ শিশুরা ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত খাদ্য, শিক্ষা এবং বাসস্থান সহ অন্যান্য প্রয়োজনীয় সমস্ত চাহিদা পূরণ করা হবে। তিনি জানান, রাজ্যে ৩০টি চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন গঠন করা হচ্ছে। তাতে ১৫টি জেলায় ছেলে ও মেয়েদের জন্য দুটি করে প্রত্যেক জেলায় এমন প্রতিষ্ঠান থাকবে।

প্রসঙ্গত, করোনা-র প্রকোপে বহু পরিবার তছনছ হয়ে গেছে। ভবিষ্যতেও আরও অনেক পরিবার ছারখার হয়ে যাওয়ার উপক্রম। এমন অনেক পরিবার রয়েছে, যেখানে ছোট ছোট শিশু সন্তানকে রেখে বাবা ও মা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের জীবন এবং ভবিষ্যত বড়ই বিপন্ন। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের এই উদ্যোগে অতিমারির শিকার অনাথ শিশুদের জীবন গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top