News Flash

  • Home
  • বিনোদন
  • করোনা-র প্রকোপ : দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাংসদ প্রতিমা
Image

করোনা-র প্রকোপ : দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাংসদ প্রতিমা

আগরতলা, ২১ মে (হি. স.) : ত্রিপুরায় করোনা-র প্রকোপে মানুষের রোজগারে আঘাত নেমে এসেছে। গরীব মানুষের দু-বেলার খাবার বন্দোবস্ত করার জন্য ছুটে গেছেন পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিক। আজ তিনি জিরানিয়া, মজলিশপুর এবং খয়েরপুর -এ দুঃস্থ-দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এদিন তিনি বলেন, আজ জিরানিয়ার গরু বাজারে কোবিড পরিস্থিতির জন্য দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এছাড়া, আজ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আসাম পাড়ায় এবং খয়েরপুরের কালীনগরে কোবিড পরিস্থিতির জন্য দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

সাংসদের কথায়, করোনা-র প্রকোপ থেকে মানুষের জীবন বাঁচাতে ত্রিপুরা সরকার পুর নিগম এলাকায় সম্পুর্ন দিন এবং পশ্চিম ত্রিপুরা জেলায় নৈশকালীন কারফিউ জারি করেছে। ফলে, মানুষের দৈনন্দিন চাহিদা মেটানো সমস্যার মুখে পড়েছে। তাই, গরীব মানুষের দু-বেলা খাবার বন্দোবস্ত করার উদ্দেশ্যেই ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তাতে, করোনা পরিস্থিতিতে রোজগার না থাকলেও খাবারের অভাব হবে না তাদের, বলেন তিনি।

Releated Posts

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পেল অসমীয়া ছবি ‘রদর পক্ষী’

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. ববি শর্মা বড়ুয়ার পরিচালিত অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রদর পক্ষী’…

ByByNews Desk Jul 21, 2026

বিক্রম-১-এর ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত এস এস রাজামৌলি, মহেশ বাবু ও চিরঞ্জীবী

মুম্বই/হায়দরাবাদ, ১৯ জুলাই (আইএএনএস): ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত কক্ষপথগামী উৎক্ষেপণযান বিক্রম-১-এর সফল উৎক্ষেপণে স্কাইরুট অ্যারোস্পেসকে অভিনন্দন জানিয়েছেন পরিচালক…

ByByNews Desk Jul 19, 2026

‘বাটওয়ারা ১৯৪৭’-এর নতুন টিজার প্রকাশ, দেশভাগের বিভীষিকার মধ্যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে সানি দেওল

মুম্বই, ১৮ জুলাই (আইএএনএস): সানি দেওল অভিনীত আসন্ন ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’-এর নতুন টিজার শনিবার প্রকাশ্যে এসেছে। টিজারে ভারত…

ByByNews Desk Jul 18, 2026

রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ভোটে তৃণমূলের পরাজয়ের পর চতুর্থ ইস্তফা

কলকাতা, ১৬ জুলাই (আইএএনএস): অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা তৃণমূল কংগ্রেস নেত্রী রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top