News Flash

  • Home
  • বিদেশ
  • দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়ির, উত্তর প্রদেশে মা ও দুই সন্তানের মৃত্যু
Image

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়ির, উত্তর প্রদেশে মা ও দুই সন্তানের মৃত্যু

মুজফ্ফরনগর, ২১ মে (হি.স.): উত্তর প্রদেশের মুজফ্ফরনগর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারল একটি গাড়ি। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জন সদস্যের। মৃতরা হলেন-মা মঞ্জু (৩০), ছেলে অক্ষয় (২০) এবং মেয়ে শিতল (২৩)। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে মুজফ্ফরনগরের মিরানপুর থানার অন্তর্গত শিকরেদা গ্রামের কাছে। গাড়ি কে চালাচ্ছিলেন, তা জানা যায়নি।
পুলিশ সূত্রের খবর, বিজনোর থেকে আসছিল গাড়িটি, দ্রুত গতিতে থাকার কারণে মিরানপুর থানার অন্তর্গত শিকরেদা গ্রামের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের জেরে গাড়িটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩ জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top