News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ মানুষদের সক্রিয়ভাবে সাহায্য করার উচিত যোগী সরকারের : মায়াবতী
Image

গ্রামীণ মানুষদের সক্রিয়ভাবে সাহায্য করার উচিত যোগী সরকারের : মায়াবতী

লখনউ, ২০ মে (হি.স.): শুধুমাত্র ঘোষণা নয়, গ্রামীণ অঞ্চলে বসবাসকারী মানুষজনকে সক্রিয়ভাবে সম্ভাব্য সমস্ত ধরনের সাহায্য করতে হবে উত্তর প্রদেশ সরকারকে। বৃহস্পতিবার যোগী আদিত্যনাথ সরকারের কাছে এই অনুরোধ রাখলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী। একইসঙ্গে দেশে করোনায় মৃত্যু নিয়েও চিন্তা প্রকাশ করেছেন মায়াবতী।

হিন্দিতে টুইট করে বৃহস্পতিবার মায়াবতী লিখেছেন, “উত্তর প্রদেশের গ্রামীণ অঞ্চলে, দ্রুততার সঙ্গে মানুষজনকে সংক্রমিত করছে করোনা এবং তাঁদের কোভিডে মৃত্যু হচ্ছে। এই সমস্ত দরিদ্র মানুষদের সমস্ত ধরনের সহায়তার জন্য ঘোষণার ঊর্ধ্বে উঠে সক্রিয় হওয়া উচিত সরকারের।” দেশে করোনাভাইরাসের সংক্রমণ গত কয়েকদিন ধরে কমছে, কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এ বিষয়ে চিন্তিত মায়াবতী জানিয়েছেন, “কারণ যাইহোক, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সর্বস্তরে সৎ প্রচেষ্টা এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top