News Flash

  • Home
  • Uncategorized
  • ‘মুখ্যমন্ত্রীদের ডেকে কথা বলতে দেওয়া হয়নি’, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অভিযোগ মমতার
Image

‘মুখ্যমন্ত্রীদের ডেকে কথা বলতে দেওয়া হয়নি’, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অভিযোগ মমতার

কলকাতা,২০ মে ( হি. স.): দেশ কিংবা রাজ্য সর্বত্রই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে এক ভার্চুয়াল বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে সেই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে  মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুললেন, ‘মুখ্যমন্ত্রীদের ডেকে কথা বলতে দেওয়া হয়নি’ ।

এদিন দেশের করোনা পরিস্থিতি নিয়ে ১০ রাজ্যের মোট ৫৪ জন জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকের তালিকায় ছিলেন বাংলার ৯ জেলার জেলাশাসক, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে ক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘খুব খারাপ লেগেছে, কথাই বলতে দেননি। সৌজন্য বিনিময়ও করেননি। তাহলে কেন মুখ্যমন্ত্রীদের ডাকলেন। ডেকে অপমান করলেন। আজ ভেবেছিলাম ভ্যাকসিন চাইব। কিন্তু বলারই সুযোগ পাইনি, কিছু জানতে চাননি। রাজ্যে কীভাবে করোনা মোকাবিলা হচ্ছে। ওষুধের কী খবর কিছুই জানতে চাইলেন না। অপমানিত বোধ করেছি আমরা মুখ্যমন্ত্রীরা। পুতুলের মতো বসেছিলাম। আমি চাই সব মুখ্যমন্ত্রীরা আমার মত প্রতিবাদ করুক। যুক্তরাষ্ট্রীয় কাঠামো না মেনে কাজ করছে কেন্দ্র। প্রধানমন্ত্রী কেন এত ইনসিকিওর্ড? মুখ্যমন্ত্রীদের কথা কেন শোনেন না। আবার না বলেন, ঘণ্টা বাজালেই করোনা কমবে। আমরা ক্রীতদাস নই। বৈঠকে ওয়ান ওয়ে ইনসাল্টেশন,হিউমিলিয়েশন হয়েছে। তিন কোটি ভ্যাকসিন দিতে বলেছিলাম কমিয়ে দিচ্ছে। কেন্দ্র অক্সিজেন দিচ্ছে না, রেমডিসিভির কেন বাজারে নেই?সব কেন্দ্রের হাতে, কোনও রাজ্যকে পয়সা দিচ্ছে না। ৩০ হাজার কোটি টাকা দিলেই, সবাই পেত নিখরচায় ভ্যাকসিন । ১৮ বছরের ছেলেমেয়েরা মরছে, উনি বিল্ডিং বানাচ্ছেন’ ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top