News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তঃজেলা চলাচল নিয়ন্ত্রণে আদেশ জারি
Image

আন্তঃজেলা চলাচল নিয়ন্ত্রণে আদেশ জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ রাজ্য সরকার বর্তমান কোভিড মহামারি পরিস্থিতি পর্যালোচনা করে কোভিড অতিমারির দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আনতে আন্তঃজেলা চলাচল নিয়ন্ত্রিত করার প্রয়োজনীয়তা অনুভব করেছে৷ তাই বিপর্যয় ব্যবস্থাপনা আইন-২০০৫-এর ক্ষমতাবলে ত্রিপুরা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির স্টেট এগজেকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে মুখ্যসচিব ২০-০৫-২০২১-এর সকাল ৫টা থেকে ২৬-০৫-২০২১-এর সকাল ৫টা পর্যন্ত এক জেলা থেকে অন্য জেলায় জনসাধারণের এবং যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে এক আদেশ জারি করেছেন৷ এই আদেশের নিয়ন্ত্রণের বাইরে যে সমস্ত কার্যকলাপ থাকবে তা নিম্নরূপ-


আইন ও শৃঙ্খলা, পুর পরিষেবা, বিপর্যয় ব্যবস্থাপনা ও জেলা প্রশাসন, পুলিশ, মিলিটারি/সি এ পি এফ, স্বাস্থ্য, বিদ্যৎ, অগি নির্বাপন, পানীয়জল, সংবাদ মাধ্যম, জেল, আদালত, সমাজকল্যাণ দপ্তরের পরিচালিত হোম, খাদ্য ও জনসংভরণ, বন ও কোভিড সংক্রান্ত সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি ও যানবাহন চলাচল৷ হেড অব অফিস দ্বারা নির্ধারিত রোস্টার অনুযায়ী সরকারি কর্মচারীদের চলাচল জারি থাকবে৷ পণ্য পরিবহণ, লোডিং/আনলোডিং ও খালি মালবাহী যান, পেট্রোলিয়ামজাত দ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদির পরিবহণ জারি থাকবে৷ বাস, হাল্কা যান/অটো ও ব্যক্তিগত যান চলাচল একমাত্র জরুরী প্রয়োজনে ব্যবহার করা যাবে৷ টিকিট দেখিয়ে বাস, ট্রেন, প্লেনের যাত্রীরা তাঁদের গন্তব্যস্থলে যেতে পারবেন৷ টেলি যোগাযোগ, ইন্টারনেট পরিষেবা, সম্পচার ও ক্যাবল পরিষেবা, আই টি ও আই টি নির্ভর পরিষেবা ইত্যাদির সাথে জড়িত ব্যক্তি ও যানবাহন চলবে৷ খাদ্য, গ্রোসারি সামগ্রী, সবজি, দুগ্দজাত দ্রব্য, মাছ ও মাংস, প্রাণী খাদ্য, ফার্মাসিউটিক্যাল, স্বাস্থ্য সর’াম ইত্যাদি এবং ই-কর্মাস এর ডেলিভারি পরিষেবা চালু থাকবে৷

পেট্রোল পাম্প, এল পি জি, সি এন জি, পেট্রোলিয়াম এবং গ্যাস-এর খুচরো বিক্রি ইতাদির সাথে জড়িত ব্যক্তি ও যানবাহন চলাচল করতে পারবে৷ যেসব শিল্পে রাতদিন কাজ চলে এবং একাধিক শিফটে কাজ হয়, বিদ্যৎ উৎপাদন, গ্যাস উৎপাদন, কোল্ড স্টোরেজ ও ওয়্যারহাউস এসব ক্ষেত্রে কর্মরত কর্মীরা সংশ্লিষ্ট সংস্থার পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারবেন৷ ব্যাঙ্ক ও এটিএম, আর বি আই, বীমা, আই এম ডি, এল আই সি, কাস্টম ও স্থলবন্দর এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মী ও যানবাহন চলবে৷ রেলওয়ে/বিমানবন্দর ও কার্গো সার্ভিসের কর্মীরা যাতায়াত করতে পারবেন৷ ডাক ও কুরিয়্যার সর্ভিসের কর্মীগণ৷ বেসরকারি নিরাপত্তা রক্ষী পরিষেবা প্রদানকারীরা৷ বীজ, সার, কীটনাশক, ক’ষি সর’াম পরিবহণ ও মেরামত সংক্রান্ত কার্যকলাপ চলবে৷ এফ সি আই, এফ সি এস এবং সি এ দপ্তরের আওতাধীন মাল পরিবহণ চলবে৷ স্বাস্থ্য পরিষেবা গ্রহণের জন্য রোগীদের চলাচল জারি থাকবে৷ সরকারি ও বেসরকারি সংবাদ মাধ্যমে কর্মরত ব্যক্তিরা পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারবেন৷ জেলা প্রশাসন দ্বারা অনুমোদিত বাকি কার্যকলাপও চলবে৷ এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিপর্যয় ব্যবস্থাপনা আইন-২০০৫ এবং আই পি সি-র ১৮৮ ধারায় আইনী ব্যবস্থা নেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top