News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় ২২টি ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের সিদ্ধান্তে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে
Image

ত্রিপুরায় ২২টি ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের সিদ্ধান্তে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ ককবরক ভাষাকে প্রাধান্য দেওয়ার উদ্দেশ্যে এবং এই ভাষার উন্নয়নে ত্রিপুরায় ২২টি ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের সিদ্ধান্তে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ টিপিএসসি-র মাধ্যমে তাঁদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ সাথে তিনি যোগ করেন, টেট-উত্তীর্ণ ৪৮৭ জন স্নাতক শিক্ষক এবং ১৯৮ জন অস্নাতক শিক্ষকদের পোস্টিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এছাড়া এককালীন ছাড় পেয়ে স্নাতক ও অস্নাতক ৫৪৩ জনের পোস্টিং তৈরি হয়ে রয়েছে৷

তাঁদের মধ্যে বিএড কিংবা ডিএল.এড সার্টিফিকেট নেই এমন শিক্ষকদের পোস্টিং দেওয়ার ক্ষেত্রে এনসিটিই-র অনুমতি চেয়ে আবেদন পাঠানো হয়েছে৷ অনুমতি পাওয়ার সাথে সাথেই তাঁদের পোস্টিং দেওয়া হবে৷
আজ বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, গত মন্ত্রিসভায় ২২ জন ককবরক বিষয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে৷ টিপিএসসি-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷ উচ্চশিক্ষা দফতরের অধীন রাজ্যের ২২টি ডিগ্রি কলেজে একজন করে ককবরক সহকারী অধ্যাপক দেওয়ার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ তিনি বলেন, ত্রিপুরায় ডিগ্রি কলেজগুলিতে ককবরক বিষয়ে পড়াশুনা করছেন এমন ৭,৫০০ জন ছাত্রছাত্রী রয়েছেন৷ এখন গেস্ট লেকচারার দিয়ে কাজ চালানো হচ্ছে৷ তাঁর দাবি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ককবরক ভাষা নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন এমন ২২৪ জন আছেন৷ তাই, ২২টি ডিগ্রি কলেজে ককবরক বিষয়ে সহকারী অধ্যাপক নিয়োগে সিদ্ধান্ত হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, ইতিমধ্যেই ৪০টি বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷


এদিন তিনি জানান, টেট-উত্তীর্ণ ৪৮৭ জন স্নাতক শিক্ষক এবং ১৯৮ জন অস্নাতক শিক্ষককে পোস্টিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে শিক্ষকরা গ্রীষ্মকালীন ছুটির পর স্ব-স্ব বিদ্যালয়ে যোগ দিতে পারেন৷ এই কল ৪৮৭ জন স্নাতক শিক্ষকের মধ্যে অ্যাশপিরেশন্যাল ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে ১৩৭ জনকে পোস্টিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাছাড়া বাকিদের বিভিন্ন জেলার বিদ্যালয়গুলিতে পোস্টিং দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন৷ পাশাপাশি ১৯৮ জন অস্নাতক শিক্ষককের মধ্যে ৯২ জনকে রাজ্যের বিভিন্ন অ্যাশপিরেশন্যাল ব্লকে এবং বাকিদের রাজ্যের অন্যান্য জেলার বিদ্যালয়গুলিতে পোস্টিং দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী৷ তিনি জানান, আরও স্নাতক এবং অস্নাতক শিক্ষক মিলিয়ে ৫৪৩ জনের পোস্টিংও তৈরি রয়েছে৷ তবে তাঁদের মধ্যে এককালীন ছাড় নিয়ে যাঁরা টেট পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন তাঁরা ট্রেনি শিক্ষক হিসেবে কাজ করবেন৷ যাঁদের বিএড বা ডিএল.এড রয়েছে তাঁদের পোস্টিঙের ক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না৷ তবে যাঁদের বিএড এবং ডিএল.এড নেই তাঁদের কথা বিবেচনা করে রাজ্য সরকার এনসিটি-র কাছে পোস্টিঙের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছে৷ অনুমতি পেলেই তাঁদের পোস্টিং দেওয়া হবে৷ এক্ষেত্রে তাঁদের পোস্টিং রাজ্যের চারটি ডায়েট কলেজের আশপাশের বিদ্যালয়গুলিতে দেওয়া হবে যাতে তাঁরা শিক্ষকতার পাশাপাশি এই কোর্সগুলি করার সুবিধা পেতে পারেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top