News Flash

  • Home
  • Uncategorized
  • চালু হচ্ছে মৈত্রী ট্রেন, ফিরিয়ে আনা হবে ভারতে আটকে পড়া বাংলাদেশীদের
Image

চালু হচ্ছে মৈত্রী ট্রেন, ফিরিয়ে আনা হবে ভারতে আটকে পড়া বাংলাদেশীদের

কিশোর সরকার

ঢাকা, ১৭ মে (হি.স.): ভারতে চিকিৎসা-সহ বিভিন্ন জরুরি কাজে গিয়ে আটকে পড়েছেন বহু বাংলাদেশী নাগরিক। তাঁদের দেশে ফিরিয়ে আনতে মৈত্রী এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ২১ মে থেকে তিন দিন ভারত থেকে বাংলাদেশীদের ফিরিয়ে আনতে শুরু হবে মৈত্রী এক্সপ্রেস পরিষেবা। ট্রেনটি কলকাতার কলকাতা স্টেশন থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে। সূত্রের খবর, এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় আগামী ২০ মে (বৃহস্পতিবার) একটি জরুরি বৈঠকও ডেকেছে।
ভারতে করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কারণে সে দেশের সঙ্গে আকাশ ও সড়কপথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। নিয়মিত পণ্যবোঝাই ট্রেন চলাচল করলেও, মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন গতবছর থেকেই বন্ধ রয়েছে। ফলে ভারতে চিকিৎসা ও ব্যবসার জন্য জরুরি কাজে যাওয়া অনেক বাংলাদেশী আটকে পড়েছেন। ভারতে অসহায় অবস্থায় দিন কাটছে বহু বাংলাদেশীর। বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে আসায় বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিতে চাইছে সরকার। সোমবার বাংলাদেশের রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেছেন, সরকারি হিসেবে অনুযায়ী, প্রায় ৩০০ জন বাংলাদেশী আটকে রয়েছেন ভারতে। ভারত সরকার সম্মতি দিলেই আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনতে মৈত্রী ট্রেন চালানোর চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এই ট্রেনে বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিক ছাড়া অন্য কোনও যাত্রী ভারতে যেতে পারবেন না।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top