News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় মারা গেলেন মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়
Image

করোনায় মারা গেলেন মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৫ মে (হি. স.)  : ভাইরাসের থাবা এবার খোদ মুখ্যমন্ত্রীর পরিবারে। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। তিনি কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১ মাস ধরে কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। এদিন তিনি সেখানেই মারা যান। অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
 
অসীমবাবুর ডাকনাম ছিল কালী। এই নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেই তিনি কালিঘাটের বাড়িতেই থাকতেন। প্রায় দেড় মাস আগে তিনি কোভিডে আক্রান্ত হন। প্রথম দিকে তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতারই এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে সেখানেই মারা যান তিনি। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে এবিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, কোভিড নিয়ম মেনেই এদিন দুপুরের পর নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top