News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে দিনদুপুরে ঘরের তালা ভেঙ্গ চুরি
Image

চড়িলামে দিনদুপুরে ঘরের তালা ভেঙ্গ চুরি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ মে৷৷ দিন দুপুরে ঘরের তালা ভেঙ্গে সোনার জিনিস সহ নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেল চোরের দল৷ ঘটনা বিশালগড় থানাধীন উত্তর চড়িলাম এলাকার ৭ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ন মজুমদারের বাড়িতে৷


জানা গেছে সোমবার সকালে নারায়ণ মজুমদার তার পরিবার নিয়ে রাজধানীর খয়েরপুর ভাগিনার বৌভাত অনুষ্ঠানে গিয়েছিলেন৷ বিকেলে বাড়ি ফিরে এসে দেখতে পায় ঘরে তালা ভাঙ্গা, আলমারি খোলা এবং জানালাও ভাঙ্গা৷ এমনকি সমস্ত আসবাপত্র এলোমেলো অবস্থায় রয়েছে৷ নারায়ণ মজুমদারের স্ত্রী শিপ্রা মজুমদার জানায় ১০ ভরি সোনার গহনা এবং নগদ ৫০ হাজার টাকা আলমারিতে ছিল৷ কিন্তু এখন কিছুই নেই৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়, পুলিশের সামনে কান্নায় ভেঙ্গে পড়ে নারায়ণ মজুমদার ও তার স্ত্রী৷ ঘটনায় পুলিশ একটি চুরির মামলা রুজু করে তদন্ত নেমেছে এখন দেখার বিষয় পুলিশ কি ভুমিকা নেয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top