News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে সরকার অগ্রাধিকার দিয়েছে : আইনমন্ত্রী
Image

রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে সরকার অগ্রাধিকার দিয়েছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে সরকার অগ্রাধিকার দিয়েছে৷ আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিচার ব্যবস্থাকে শক্তিশালী ও মানুষের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে৷ আজ মোহনপুর মহকুমা জডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত ও সিভিল জজ (জুনিয়র ডিভিশন) আদালত ভবনের শিলান্যাস করে আইনমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷


শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি৷ শিলান্যাস অনুষ্ঠানে আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের নতুন মহকুমাগুলিতে মানুষের ন্যায় বিচারের সুুবিধার্থে আদালত স্থাপন করা হচ্ছে৷ মোহনপুরে মহকুমা আদালত স্থাপনের জন্য সরকার জমির ব্যবস্থা করেছে৷ তাছাড়াও জিরানীয়া ও কুমারঘাট মহকুমায় মহকুমা আদালত স্থাপনের জন্য জমি চিহ্ণিত করা হয়েছে৷


অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সরকার রাজ্যে একটি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপনেরও উদ্যোগ নিয়েছে৷ আইনজীবিদের কল্যাণে গঠন করা হয়েছে এডভোকেট ওয়েলফেয়ার ফাণ্ড৷ আইনমন্ত্রী বর্তমান কোভিড পরিস্থিতিতে সকলকে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান৷ অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি মোহনপুরে আদালত স্থাপনের জন্য জমির ব্যবস্থা করে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান৷


তিনি আশা প্রকাশ করেন খুব শীঘই আদালত নির্মাণের কাজ শুরু হবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম ডি সি রবীন্দ্র দেববর্মা, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সুুভাশিষ তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি এ চে-াপাধ্যায়, রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে, ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক, আইন সচিব ও মোহনপুর মহকুমার মহকুমা শাসক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top