News Flash

  • Home
  • Uncategorized
  • প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটিকে আটকে দিল চেলসি
Image

প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটিকে আটকে দিল চেলসি

লন্ডন, ৯ মে ( হি. স) : ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পথে ম্যাঞ্চেস্টার সিটির কাঁটা হয়ে দাঁড়াল চেলসি। দুটি ক্লাব মুখোমুখি হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তার আগে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জয় আত্মবিশ্বাস দেবে চেলসিকে।

Chelsea blocked Manchester City in the Premier League match
শনিবার সিটির ঘরের মাঠে তাদের ২-১ গোলে হারিয়ে দেয় চেলসি। প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার দল। ৪৪ মিনিটের মাথায় দলকে এগিয়ে দিয়েছিলেন রাহিম স্টার্লিং। তবে সুযোগ এসে গিয়েছিল সার্জিয়ো আগুয়েরোর কাছে। চেলসির রক্ষণভাগের ভুলে সুযোগ তৈরি করে দিয়েছিলেন গ্যাব্রিয়াল জেসুস। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আর্জেন্টিনার আগুয়েরো। তবে কাছেই থাকা স্টার্লিং ভুল করেননি। তিনি সঙ্গে সঙ্গে সাহায্যে এগিয়ে আসেন এবং বল জালে জড়িয়ে দেন। যদিও ৬৩ মিনিটে সেই গোল শোধ করে দেন চেলসির হাকিম জিক। ৯২ মিনিটে গিয়ে জয় সূচক গোলটি করেন মার্কোস আলন্সো। চ্যাম্পিয়ন্স লিগের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল চেলসি।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top