News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির রাজ্য কমিটির প্রাক্তনসভাপতি নীলমণি দেবের জীবনাবসান
Image

বিজেপির রাজ্য কমিটির প্রাক্তনসভাপতি নীলমণি দেবের জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ বিজেপি রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি নীলমণি দেব শনিবার সন্ধ্যায় আগরতলায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন৷ তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন৷ তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ তিনি বিজেপির প্রদেশ কমিটির রাজ্য সভাপতি পদে দুইবার দায়িত্ব পালন করেছিলেন৷
তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজ্য নেতৃত্বরা শোক বার্তা দিয়েছেন৷ শোকবার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন ত্রিপুরা রাজ্য সভাপতি নীলমণি দেবের প্রয়াণে আমি গভীর শোকাহত৷ আমি তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি৷ তাঁর পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা৷ তাঁর মৃত্যু ভারতীয় জনতা পার্টির কাছে এক অপূরণীয় ক্ষতি৷


সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি নীলমনি দেবের আকস্মিক প্রয়ানে আমি গভীর ভাবে শোকাহত৷ করোনা আক্রান্ত হয়ে তিনি জিবি হাসপাতালে ভর্তি ছিলেন৷ আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি ও পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জানাই৷


বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, আমি অতি দুঃখের সহিত জানাচ্ছি যে,আজ রাত ৯ ঘটিকায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নীলমণি দেব মহাশয় কোভিড আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন৷উনার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত৷শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের,আত্মীয় পরিজন এবং সহকর্মী,গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই৷


মন্ত্রী সান্তনা চাকমা বলেন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নীলমণি দেব মহাশয় কোভিড আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন৷ উনার এই আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত৷ আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারপরিজন দের প্রতি রইল আমার গভীর সমবেদনা৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top