News Flash

  • Home
  • Uncategorized
  • চোর, দুশ্চরিত্রদের জন্যই এই হাল, ফের বিস্ফোরক তথাগত রায়
Image

চোর, দুশ্চরিত্রদের জন্যই এই হাল, ফের বিস্ফোরক তথাগত রায়

কলকাতা, ৮ মে (হি. স.) : তিনি করোনায় আক্রান্ত। এখনই তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। দিল্লি থেকে ডাক পড়ার দু‘দিন বাদে প্রচারমাধ্যমে এ কথা জানালেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথাগত রায়। 

প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করার দায়ে ক‘দিন ধরে বিভিন্ন মহলে চর্চা হচ্ছে তথাগতগতবাবুকে নিয়ে। তবে, দিল্লিতে না গেলেও কেন্দ্রীয় নেতাদের কাছে নিজের বক্তব্য যে তিনি পেশ করবেন, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন, নিজের যা যা বলার আছে, সমস্ত কিছু চিঠি লিখে কেন্দ্রীয় নেতাদের জানাবেন।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর রাজ্য বিজেপিতে শীর্ষ পদাধিকারী নেতাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছেন তথাগত রায়। কখনও দলের তারকা প্রার্থীদের ‘নগরীর নটি’ বলে বিঁধেছেন, আবার কখনও দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের একাসনে বসিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন। সামাজিক মাধ্যমে একের পর এক বাক্যবাণে অতিষ্ঠ কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে দিল্লিতে তলব করেছে। কিন্তু জানিয়ে দিলেন, 

তথাগতবাবু জানিয়েছেন, তিনি এই মুহূর্তে করোনা আক্রান্ত। তাই দিল্লিতে যেতে পারছেন না। করোনার নেগেটিভ রিপোর্ট পেলেই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করবেন। তবে, তার আগে চিঠির মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিনি তুলে ধরতে চান, কাদের ভুলে বঙ্গে দলের এই হাল হল।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ”এবার আর মৌখিক নয়, লিখিত অভিযোগ জমা দেব। যা বলার ইতিমধ্যেই বলে দিয়েছি। এ বার সবিস্তারে লিখছি।” কারও নাম না করেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন,”আমি জানাব কীভাবে এই নেতারা দলের সর্বনাশ করেছেন। যোগদান মেলা কাদের নিয়ে হয়েছে? চোর, দুশ্চরিত্র, বদমায়েশ, লম্পটদের নিয়ে যোগদান মেলা হয়েছে।”  কাদের তিনি চোর, লম্পট, দুশ্চরিত্র বললেন? সেটা অবশ্য স্পষ্ট করেননি বর্ষীয়ান নেতা। তবে, তথাগতবাবুর এই বিস্ফোরণে দলের ভাবমূর্তি যে আরও ধাক্কা খেল, সেটা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, এবারে বাংলার ভোটে বেশ কিছু তারকা প্রার্থীকে লড়াইয়ে নামিয়েছিল গেরুয়া শিবির। রুপোলি পর্দার জনপ্রিয় মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, পার্ণো মিত্র, যশ দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষরা বিজেপির হয়ে লড়াই করেছেন। তবে তাঁদের অধিকাংশই ব্যর্থতার মুখ দেখেছেন। 

এ নিয়ে দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুলতে গিয়ে বর্ষীয়ান বিজেপি নেতা প্রার্থীদের প্রতি কার্যত অবমাননাকর মন্তব্য করে বসেন। টুইটে তিনি শ্রাবন্তী, পায়েলদের ‘নগরীর নটী’ বলেন। যা ঘিরে তৈরি হয় বিতর্ক। সেখানে না থেমে দলের রাজ্য নেতৃত্বকেও তোপ দাগেন তিনি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ বাংলার দায়িত্বপ্রাপ্ত ৩ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে একযোগে সরব হন টুইটারে। বাংলার হারের জন্য এদেরই দোষারোপ করেন। তবে, এবার আর টুইটারে থেমে না থেকে দলের অন্দরেও চিঠির মাধ্যমে সরব হতে চাইছেন তিনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top