News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্তের চিকিৎসায় ২১৩৭টি শয্যাপ্রস্তুত, আরও ৭৭৫টি শয্যা চিহ্ণিত : শিক্ষামন্ত্রী
Image

করোনা আক্রান্তের চিকিৎসায় ২১৩৭টি শয্যাপ্রস্তুত, আরও ৭৭৫টি শয্যা চিহ্ণিত : শিক্ষামন্ত্রী

আগরতলা, ৭ মে (হি. স.)৷৷ ত্রিপুরায় বর্তমানে করোনা আক্রান্তদের চিকিৎসায় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে ২১৩৭টি শয্যা প্রস্তুত রয়েছে৷ আরও ৭৭৫টি শয্যা চিহ্ণিত করা আছে, প্রয়োজনে রোগীর সেবায় ব্যবহার করা হবে৷ আজ এ-বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় করোনার চিকিৎসায় বর্তমানে মোট ৩৫টি করোনা সেন্টার রয়েছে৷ তার মধ্যে আইসোলেশন সেন্টার ১৩টি, কোভিড কেয়ার সেন্টার ১৫টি, ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার ৬টি এবং ডেডিকেটেড কোভিড হাসপাতাল রয়েছে ১টি৷ তিনি জানান, ওই কোভিড সেন্টার ও হাসপাতালে মোট ২১৩৭টি শয্যা সম্পুর্ন প্রস্তুত রয়েছে৷ শুধু তাই নয়, যাবতীয় সমস্ত সুযোগ-সুবিধার বন্দোবস্ত করা হয়েছে৷


শিক্ষামন্ত্রী বলেন, কোভিড কেয়ার সেন্টার, ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার এবং ডেডিকেটেড কোভিড হাসপাতাল-এ অক্সিজেনের ব্যবস্থা রয়েছে৷ তেমনি, কোভিড হাসপাতালে আইসিইউ, ভেন্টিলেটর থেকে শুরু করে ডায়ালাইসিস-র সুবন্দোবস্ত রাখা হয়েছে৷


এদিন তিনি জানান, ত্রিপুরায় পর্যাপ্ত অক্সিজেনের উৎপাদন হচ্ছে৷ বোধজংনগর-এ তিনটি প্ল্যান্ট-এ প্রতিদিন ৫২৫টি অক্সিজেন সিলিন্ডার তৈরী করা হচ্ছে৷ এছাড়াও, রাজ্যে পর্যাপ্ত অক্সিজেন কনসেন্েন্টটর রয়েছে৷ তিনি আজ দাবি করেন, ত্রিপুরায় করোনার টিকাকরণ যথেষ্ট সন্তোষজনক৷ ফলে, করোনা আক্রান্ত মৃতের হার ত্রিপুরায় কম হবে৷ তিনি বলেন, ৯৫.৫০ শতাংশ স্বাস্থ্য কর্মী, ৯৬.৬০ শতাংশ সামনের সারির কর্মী, ৭৮.১০ শতাংশ ৬০ বছরের অধিক এবং ৫৮ শতাংশ ৪৫ বছরের অধিক ত্রিপুরার নাগরিকের করোনার টিকাকরণ সম্পন্ন হয়েছে৷ যা জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি৷
প্রসঙ্গত, স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ৯১৬ এবং র্যাপিড এন্টিজেনের মাধ্যমে ৪২৬৭ জন মোট ৫১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ৪৪ জন এবং র্যাপিড এন্টিজেন-এ ২৭১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৩১৫ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top