News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারের ব্যর্থতা দেশকে লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে : রাহুল গান্ধী
Image

সরকারের ব্যর্থতা দেশকে লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): দেশের কোভিড পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সমস্ত দেশবাসীকে অগ্রাধিকার ভিত্তিতে টিকাকরণের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, সম্পূ্র্ণ টিকাকরণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার দাবি করেন কংগ্রেস নেতা। সরকারের ‘সুস্পষ্ট টিকাকরণ নীতি বা পরিকল্পনা নেই’ বলেও তোপ দাগেন রাহুল। রাহুল চিঠিতে উল্লেখ করেছেন, সরকারের ব্যর্থতা দেশকে জাতীয় লকডাউনের পথে ঠেলে দিচ্ছে।


চিঠিতে রাহুল লেখেন, ‘ভারতে অনিয়ন্ত্রিতভাবে করোনা বৃদ্ধিতে শুধু দেশের নয়, আন্তর্জাতিক স্তরে প্রভাব পড়ছে।’ রাহুল প্রধামমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন প্রাথমিক কর্তব্যের কথা। লিখেছেন, ‘কোভিড সুনামি সমান তালে তাণ্ডব চালানোয় আমি আপনাকে চিঠি লিখতে বাধ্য হচ্ছি। এই অভূতপূর্ব সংকটের সময়ে আপনার একমাত্র প্রাধান্য হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণ। দেশের মানুষ যে প্রবল কষ্টের মধ্যে দিয়ে চলেছেন, তা থামাতে আপনার সব কিছু করা উচিত। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের দায়িত্বের কথা মনে রাখা প্রয়োজন’।


রাহুল চিঠিতে জানিয়েছেন, ভারতের নাগরিক বৈচিত্র্যের কারণেই ভাইরাস এতবার রূপ পাল্টে আক্রমণ করতে পারছে। চিঠিতে লিখেছেন, ‘বৈজ্ঞানিক পদ্ধতিতে দেশে ভাইরাসের প্রজাতি পরিবর্তনের দিকে নজর রাখা, নতুন প্রজাতির উপর ভাইরাসের কর্মক্ষমতা কতটা, তা বিচার করা, দেশের মানুষের দ্রুত টিকাকরণ করা ও ভারতের আবিষ্কার সম্পর্কে সারা পৃথিবীর মানুষকে অবগত করা’। সমগ্র দেশবাসীর টিকাকরণ ছাড়াও রাহুল করোনা নিয়ন্ত্রণের অন্যান্য দিকগুলিও চিঠিতে তুলে ধরেন। ভাইরাস ও তার মিউটেশনের সঠিক ট্র্যাকিংয়ে যাতে সরকার গুরুত্ব দেয়, সেই আর্জি করেন তিনি। জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে নতুন মিউটেশনের খোঁজ ও তার বিষয়ে আন্তর্জাতিক স্তরে আপডেট করার গুরুত্ব তুলে ধরেন তিনি।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top