News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতেই হবে দিল্লিকে, সুপ্রিম নোটিশ কেন্দ্রকে
Image

প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতেই হবে দিল্লিকে, সুপ্রিম নোটিশ কেন্দ্রকে

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): অক্সিজেনের সঙ্কটে বেসামাল অবস্থা দিল্লির বিভিন্ন হাসপাতালের। অক্সিজেনের সঙ্কটে মৃত্যুও হচ্ছে বহু রোগীর। এমতাবস্থায় অরবিন্দ কেজরিওয়াল সরকারকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, দিল্লিতে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতেই হবে কেন্দ্রীয় সরকারকে। সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন কেন্দ্রকে নির্দেশ দিয়ে বলেছেন, “প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতেই হবে দিল্লিকে। দিল্লির হাসপাতালে দৈনিক ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতেই হবে। আমাদের কড়া পদক্ষেপ করতে বাধ্য করবেন না। ফের বলছি, প্রতিদিন দিল্লিকে ৭০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করতে হবে।’’
করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গে জর্জরিত রাজধানী দিল্লি। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন হাসপাতালে। এমন পরিস্থিতিতে দিল্লির পক্ষেই রায় দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতেই হবে দিল্লিকে

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top