News Flash

  • Home
  • বিনোদন
  • সেন্ট্রাল ভিস্তা অপরাধমূলক অপচয় : রাহুল গান্ধী
Image

সেন্ট্রাল ভিস্তা অপরাধমূলক অপচয় : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): করোনাভাইরাসের প্রকোপে যখন ধুঁকছে গোটা দেশ, সেই পরিস্থিতিতে বিপুল পরিমানে টাকা খরচ করে সংসদভবন চত্বর সৌন্দর্যায়ন প্রকল্প ‘সেন্ট্রাল ভিস্তা’ চালিয়ে যাওয়া নিয়ে বিরোধিতা শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই। বিরোধী শিবিরের রাজনীতিকরা তো বটেই, দেশের সাধারণ মানুষও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন। এবার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে ‘অপরাধমূলক অপচয়’ বলে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের মতে, নতুন ভবন পেতে অন্ধ ঔদ্ধত্য নয়, মানুষের জীবন বাঁচানোর বিষয়ে মনোনিবেশ করা হোক।
করোনার বাড়বাড়ন্তের কারণে দেশের বিভিন্ন হাসপাতালে শয্যা, অক্সিজেনে ঘাটতি দেখা দিয়েছে। এমতাবস্থায় ওই প্রকল্প চালিয়ে যাওয়া নিয়ে অনেকেই নিন্দা করেছেন। তার মধ্যেই প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দিতে আবেদনও জমা পড়েছে শীর্ষ আদালতে। এবার সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে ‘অপরাধমূলক অপচয়’ বলে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

Releated Posts

ষষ্ঠ শ্রেণির খুদে ভক্তের আবেগঘন চিঠি ভাগ করে নিলেন কৃতি শ্যানন, লিখেছে— ‘আপনি খুব সুন্দর’

মুম্বই, ৩০ জুন (আইএএনএস) : বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন তাঁর এক খুদে ভক্তের হাতে লেখা আবেগঘন একটি চিঠি…

ByBySandeep Biswas Jun 30, 2026

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে সরব আমাল মালিক, বললেন, ‘ভারতে মহিলাদের জন্য আইন পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী’

মুম্বই, ২৯ জুন (আইএএনএস): পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন গায়ক-সুরকার আমাল মালিক। তাঁর দাবি, ভারতে…

ByByNews Desk Jun 29, 2026

‘দৃশ্যম ৩’ শুধু ছবি নয়, বিশ্বাসের উত্তরাধিকার: ৪০ দিন পূর্তিতে মোহনলাল

চেন্নাই, ২৯ জুন (আইএএনএস): মুক্তির ৪০ দিন পূর্ণ করল সুপারহিট ছবি ‘দৃশ্যম ৩’। এই উপলক্ষে মালয়ালম সুপারস্টার মোহনলাল…

ByByNews Desk Jun 29, 2026

‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির সেটে কর্মীর মৃত্যুর পর কড়া নিরাপত্তা বিধি ও উন্নত কর্মপরিবেশের দাবি এফডব্লিউআইসিই-র

মুম্বই, ২৮ জুন (আইএএনএস): সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কার্পেন্টার…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top