News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধ লোকাল ট্রেন, ৫০ শতাংশ মেট্রোয় চরম নাকাল যাত্রীরা
Image

বন্ধ লোকাল ট্রেন, ৫০ শতাংশ মেট্রোয় চরম নাকাল যাত্রীরা

কলকাতা, ৭ মে (হি.স.): করোনায় জর্জরিত পশ্চিমবঙ্গে সংক্রমণের শৃঙ্খলকে ভাঙতে লাগু হয়েছে নানা বিধিনিষেধ। রাজ্যে বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে সমস্ত লোকাল ট্রেন, আবার ৫০ শতাংশ চলছে মেট্রো ও বাস। ফলে বৃহস্পতিবারের পর শুক্রবারও চরম নাকাল হতে হল যাত্রীদের। শিকেয় উঠেছে কোভিড-বিধি। অধিকাংশ বাসেই দেখা যাচ্ছে যাত্রীদের প্রচুর ভিড়। কেউ সামাজিক দূরত্ববিধি মেনে চলছেন না।
অন্যদিকে, অফিসের ব্যস্ত সময়ে পর্যাপ্ত বাস ও মেট্রো না মেলায় চরম ক্ষিপ্ত আমজনতা। করোনার বাড়বাড়ন্ত রুখতে গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন, অর্ধেক চলবে মেট্রো ও বাস। বৃহস্পতিবার দিনভর ভোগান্তির শিকার হয়েছে যাত্রীদের। একই ছবি দেখা গেল শুক্রবারও।
 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top