News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগরে ডিওয়াইএফআই’র সেনিটাইজেশন কর্মসূচি
Image

কমলাসাগরে ডিওয়াইএফআই’র সেনিটাইজেশন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ করোনা পরিস্থিতিতে পুণ্যার্থীরা যাতে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হয় সে জন্য ডি ওয়াই এফ আই কমলাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে কমলাসাগর কসবা কালীবাড়ি মন্দির চত্বরে সেনিটাইজার করা হয়৷ রাজ্যে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা৷ সংক্রমণের হাত থেকে রক্ষার লক্ষ্যে কমলাসাগর ডি ওয়াই এফ আই অঞ্চল কমিটির উদ্যোগে কমলাসাগর কসবা কালীবাড়ি মন্দির চত্বরে সেনিটাইজ করা হয়৷

কমলাসাগর কসবা কালীবাড়ি মন্দিরে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থী এবং এলাকার স্থানীয় জনগণ যাতে সেই মহামারী সংক্রমণের হাত থেকে রক্ষা পায় সেই লক্ষ্যে কমলাসাগর ডি ওয়াই এফ আই অঞ্চল কমিটি এই উদ্যোগ গ্রহণ করে৷ কমলাসাগর কসবা কালীবাড়ি মন্দিরের আনাচে কানাচে রাস্তাঘাট এবং দোকানপাঠ গুলিতে সেনিটাইজ করা হয়৷ ডিওয়াইএফআইর এই উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়৷


উল্লেখ্য বাংলায় পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যে বাম সংগঠনগুলোর অনেকটা সক্রিয় হয়ে উঠেছে৷ কমলাসাগর ডি ওয়াই এফ আই অঞ্চল কমিটি সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের অস্তিত্বের প্রমাণ জনসমক্ষে তুলে ধরার উদ্যোগ নিয়েছে৷


উপস্থিত ছিলেন বিশালগড় বিভাগীয় কমিটির বাম যুব সংগঠনের নেতা হিরণ্ময় নারায়ন দেবনাথ, ডি ওয়াই এফ আই কমলাসাগর অঞ্চল সম্পাদক রাজেশ দত্তএবং কৃষ্ণপদ ভৌমিকসহ অন্যান্যরা৷ তারা বলেনকোভিড মহামারীর সংক্রমণে রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাবে ডিওয়াইএফআই সংগঠন৷ আগামী দিনেও জারি থাকবে এই ধরনের সামাজিক কর্মসূচি বলেও জানান যুব সংগঠনের নেতৃবৃন্দ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top