News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে গন্ডাছড়ায় পথ অবরোধ করলেন জনজাতিরা
Image

পানীয় জলের দাবীতে গন্ডাছড়ায় পথ অবরোধ করলেন জনজাতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ পরিস্রুত পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে গন্ডাছড়া রইস্যাবাড়ি সড়কে পথ অবরোধ করল ঠাকুরছড়া এলাকার তিনটি পাড়ার উপজাতি অংশের মানুষজন৷ভোট আসে, ভোট যায়, গিরিবাসীদের ভাগ্যের চাকা ঘোরে না৷


গিরিবাসীরাএখনো পরিস্রুত পানীয় জল এবং বিদ্যুতের অভাবে জটিল সমস্যার সম্মুখীন৷ নির্বাচনের আগে পরিস্রুত পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ সহ অন্যান্য অত্যাবশ্যকীয় বিষয় গুলি হাতের নাগালে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী মাতববরেরা৷
ভোটের বৈতরণী পার হয়ে যাওয়ার পর কেউ তাদের খোঁজ খবর রাখে না৷ তীব্র দাবদাহে প্রত্যন্ত এলাকার জলের উৎস শুকিয়ে গেছে৷ পরিস্রুত পানীয় জল তাদের কাছে অধরা৷ তৃষ্ণা মেটানোর জন্য সামান্য জল পাচ্ছেন না তারা৷ ছড়া নালা কাঁচা কুয়ার জল পান করে নানা জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছে গিরিকন্দরে বসবাসকারী উপজাতি অংশের জনগণ৷ তাদের জন্য চিকিৎসা পরিষেবার তেমন সুযোগও নেই৷ সমস্যায় জর্জরিত উপজাতিরা অসহায় হয়ে পড়েছে৷


পানীয় জল ও বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে গন্ডাছড়ার ঠাকুরছড়া এলাকার জনজাতিরা৷ এদিন সাত সকালে ঠাকুরছড়া ভিলেজের লাইগ্যা পাড়া,গড়িয়া পাড়া ও শুক্রচার্য্য পাড়ার জনজাতিরা গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তার ঠাকুরছড়া ব্রিজ সংলগ্ণ এলাকায় পথ অবরোধে বসে৷ এলাকাবাসি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উক্ত তিনটি পাড়ায় বিদ্যুত এবং পানীয় জলের সমস্যা চলতে থাকলেও প্রশাসনের কোন হেলদোল নেই৷ অবরোধকারিরা আরো জানান, সমস্যা সমাধানের জন্য একাধিকবার দপ্তরের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ এমতাবসায় করোনা মহামারির চাইতেও বর্তমানে এলাকায় পানীয় জলের মারাত্মক ভয়াবহতা দেখা দিয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেছেন৷অবিলম্বে জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে পরিস্রুত পানীয় জল এবং বিদ্যুতের ব্যবস্থা করতে জোরালো দাবি জানানো হয়েছে৷ অন্যথায় আগামী দিনের তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top