News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের মহকুমাগুলিতে কোভিড কেয়ার সেন্টারের দাবী জানালেন বিরোধী দলনেতা
Image

রাজ্যের মহকুমাগুলিতে কোভিড কেয়ার সেন্টারের দাবী জানালেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ করোনা দ্বিতীয় ঢেউয়ের জন্য একমাত্র দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থা মুকাবিলা করতে এবং সন্ত্রাস মোকাবেলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে মুখ্যমন্ত্রীর সাথে সিপিআইএম পরিষদীয় দল দেখা করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান৷ বর্তমান পরিস্থিতির দিকে গুরুত্ব দিয়ে বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে তুলে ধরা হয় বৃহস্পতিবার৷


সাংবাদিক সম্মেলন করে বৃহস্পতিবার এ কথা জানান বিরোধী দলনেতা মানিক সরকার৷ তিনি বলেন তিনি বলেন রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে বিধানসভায়, সর্বদলীয় বৈঠকে এবং বিবৃতি দিয়ে দাবি তোলা হয়েছে৷ কিন্তু কোনোরকম সদর্থক ভূমিকা না পাওয়ায় পুনরায় আলোচনা যেতে হয় মুখ্যমন্ত্রীর সাথে৷ রাজ্যে হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং নার্সের প্রয়োজন৷ বর্তমান করোনা পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমানে না থাকলেও কাজ করা চিকিৎসক এবং নার্সদের পক্ষে পরিষেবা দেওয়া কষ্টকর হয়ে পড়বে৷


সাব্রুম, গন্ডাছড়া, কাঞ্চনপুর সহ দূরবর্তী মহকুমাগুলিতে করোনা চিকিৎসার জন্য কোভিড সেন্টার অত্যন্ত জরুরি৷ কারণ দূরবর্তী মহাকুমারগুলি থেকে রোগী কোভিড হাসপাতালে নিয়ে যেতে দীর্ঘ সময় লাগে৷ দ্বিতীয়তঃ প্রত্যেককে কোভিড নমুনা পরীক্ষা করা বাধ্যতামূলক করতে হবে৷ এতে পজিটিভ শনাক্ত হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আর নেগেটিভ রিপোর্ট আসলে সংক্রমণ সম্পর্কে সচেতন করতে হবে৷ কিন্তু এ বিষয়ে আগে থেকে বলে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ সংক্রমণ কম দেখাচ্ছে সরকার৷
বিষয়টি অত্যন্ত গুরুত্বের সহকারে দেখার কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে বলে জানান শ্রী সরকার৷ অনুরূপভাবে বলা হয়েছে রাজ্যের প্রবেশ পথগুলোতে পরীক্ষার ব্যবস্থা করা৷ এক্ষেত্রে কোনো রকম গাফিলতি করলে চলবে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top