News Flash

  • Home
  • Uncategorized
  • ৮ থেকে ১৬ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা কেরল প্রশাসনের
Image

৮ থেকে ১৬ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা কেরল প্রশাসনের

তিরুবন্তপুরম, ৬ মে (হি. স.)  করোনার দ্বিতীয় ঢেউতে বিপর্যস্ত কেরল। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার লকডাউন জারি করল কেরল প্রশাসন। ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত কেরালাতে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে।
কেরলে বুধবার গত ২৪ ঘণ্টায় সংক্রমণের গ্রাফ ছিল সর্বোচ্চ। ৪১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনাতে। এরপরেই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পিনারাই বিজয়ন প্রশাসন। আগামী ৮ তারিখ থেকে এক সপ্তাহের জন্য জারি হয়েছে লকডাউন। সূত্রের খবর, আগামীতে এই বিধিনিষেধ আরও বাড়ানো হতে পারে। এরআগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছিল কেরল।
প্রসঙ্গত, দেশে করোনায় দৈনিক সংক্রমণ ফের চার লাখের গণ্ডি পার করল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ২৬২ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। একদিনে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ১১৩ জন। ইতিমধ্যেই করোনা ঠেকাতে বিহার, দিল্লি, কর্ণাটকে লকডাউন জারি করা হয়েছে। মহারাষ্ট্রে জারি হয়েছে কড়া কার্ফু।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top