নয়াদিল্লি, ৬ মে(হি.স.) : দেশে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা ফের চার লক্ষ ছাড়িয়ে গেল। এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ। আবার পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা দেশে এখনও অবধি সর্বোচ্চ।
গত ১ মে দেশে দৈনিক সংক্রমণ প্রথমবারের জন্য ৪ লক্ষ ছাড়িয়েছিল। তার পর চার দিন সাড়ে তিন লক্ষের বেশি থাকলেও চার লক্ষের নীচেই ছিল নতুন সংক্রমিতের সংখ্যা। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০ জন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ দৈনিক আক্রান্তের পাশাপাশি বাড়িয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাকেও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা দেশে এখনও অবধি সর্বোচ্চ। গত ৯ দিন ধরে দেশের দৈনিক মৃত্যু ৩ হাজারের উপরে থাকছে। এ ভাবে বাড়তে বা়ড়তে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৯২০ জনের। কর্নাটক, দিল্লি এবং উত্তরপ্রদেশেও মৃতের সংখ্যা সাড়ে ৩৫০-র আশপাশে। ছত্তীসগড়, রাজস্থান, গুজরাত, পঞ্জাব, হরিয়ানাতেও দৈনিক মৃতের সংখ্যা উল্লেখযোগ্য।
বিশ্বের প্রতিদিন যত লোক আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে তার প্রায় অর্ধেকই এখন হচ্ছে ভারতে। বিপুল সংখ্যক নতুন আক্রান্ত রোজ বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৭৯ হাজার ১৬৯ জন বেড়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৫ লক্ষ ছাড়িয়ে গেল। এই পরিস্থিতিতে দেশে কোভিডের টিকাকরণও চলছে। কিন্তু গত এক সপ্তাহে টিকা পাচ্ছেন অনেক কম মানুষ। যদিও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যাটা একটু হলেও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২০ লক্ষ ১৯ হাজার ১৫১ জন টিকা পেয়েছেন। এ নিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৬ কোটি ২৫ লক্ষেরও বেশি।

দেশে ফের ৪ লক্ষ ছাড়াল দৈনিক আক্রান্ত, ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে প্রায় ৪ হাজার
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















