News Flash

  • Home
  • খেলা
  • দেশে ফের ৪ লক্ষ ছাড়াল দৈনিক আক্রান্ত, ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে প্রায় ৪ হাজার
Image

দেশে ফের ৪ লক্ষ ছাড়াল দৈনিক আক্রান্ত, ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে প্রায় ৪ হাজার

নয়াদিল্লি, ৬ মে(হি.স.) : দেশে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা ফের চার লক্ষ ছাড়িয়ে গেল। এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ।  আবার পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা দেশে এখনও অবধি সর্বোচ্চ।
গত ১ মে দেশে দৈনিক সংক্রমণ প্রথমবারের জন্য ৪ লক্ষ ছাড়িয়েছিল। তার পর চার দিন সাড়ে তিন লক্ষের বেশি থাকলেও চার লক্ষের নীচেই ছিল নতুন সংক্রমিতের সংখ্যা। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০ জন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ দৈনিক আক্রান্তের পাশাপাশি বাড়িয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাকেও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা দেশে এখনও অবধি সর্বোচ্চ। গত ৯ দিন ধরে দেশের দৈনিক মৃত্যু ৩ হাজারের উপরে থাকছে। এ ভাবে বাড়তে বা়ড়তে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৯২০ জনের। কর্নাটক, দিল্লি এবং উত্তরপ্রদেশেও মৃতের সংখ্যা সাড়ে ৩৫০-র আশপাশে। ছত্তীসগড়, রাজস্থান, গুজরাত, পঞ্জাব, হরিয়ানাতেও দৈনিক মৃতের সংখ্যা উল্লেখযোগ্য।
বিশ্বের প্রতিদিন যত লোক আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে তার প্রায় অর্ধেকই এখন হচ্ছে ভারতে। বিপুল সংখ্যক নতুন আক্রান্ত রোজ বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৭৯ হাজার ১৬৯ জন বেড়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৫ লক্ষ ছাড়িয়ে গেল। এই পরিস্থিতিতে দেশে কোভিডের টিকাকরণও চলছে। কিন্তু গত এক সপ্তাহে টিকা পাচ্ছেন অনেক কম মানুষ। যদিও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যাটা একটু হলেও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২০ লক্ষ ১৯ হাজার ১৫১ জন টিকা পেয়েছেন। এ নিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৬ কোটি ২৫ লক্ষেরও বেশি।

Releated Posts

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top