নয়াদিল্লি, ৬ মে(হি.স.) : প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদল(আরএলডি)-র সভাপতি চৌধুরি অজিত সিং (৮৬)। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, তিনি করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন। এদিন সকালে গুরুগ্রামের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরন সিং-র পুত্র তথা বাগপত লোকসভা কেন্দ্রে সাতবারের সাংসদ ছিলেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং গত ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁর ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে পরিস্থিতির সংকটজনক হয়ে পড়ে। সংক্রমণ দ্রুততার সঙ্গে বেড়ে যাওয়ায় পরিস্থিতি সংকটজনক হয়ে দাঁড়ায় বেল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। গত মঙ্গলবার থেকে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয়। এদিন তাঁর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

করোনা সংক্রমণে মারা গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আরএলডি সভাপতি চৌধুরি অজিত সিং
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















